স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল ফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে কার হাতে উঠবে শিরোপা?

কলকাতা-হায়দ্রাবাদের ফাইনালে বাগড়া দিতে পারে বৃষ্টি। ছবি : সংগৃহীত
কলকাতা-হায়দ্রাবাদের ফাইনালে বাগড়া দিতে পারে বৃষ্টি। ছবি : সংগৃহীত

দুই মাসের শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াই শেষে রাতে পর্দা নামছে আইপিএলের ১৭তম আসরের। প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের সেরা দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটভক্তরা। তবে সেই ম্যাচে আছে বৃষ্টির চোখ রাঙানিও।

রোববার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচ শুরু হবে। তবে ম্যাচটি রাত ৮টায় শুরু করা নিয়ে সংশয় আছে কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল। রিমালের প্রভাব পড়েছে চেন্নাইতেও। ম্যাচের আগের দিন কলকাতা অনুশীলন করতে পারেনি বৃষ্টির বাধায়। তবে ম্যাচের দিন বৃষ্টি নিয়ে সুসংবাদই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্ভাবাস বলছে, চেন্নাইয়ে রোববার দিনে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শনিবার বৃষ্টি হলেও ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। ফাইনালের সময় স্টেডিয়ামের আশপাশে তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির মতো। যেটি অনুভব হবে প্রায় ৩৯ ডিগ্রির মতো। তাই মাঠে খেলোয়াড় এবং দর্শকদের অস্বস্তিতে পড়তে হতে পারে।

এর আগে চলতি আইপিএলে ইতোমধ্যে বৃষ্টির কারণে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচ ভেস্তে গেছে। সেসব ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও ফাইনালের মঞ্চে শিরোপা নির্ধারণ তাহলে কীভাবে তা হবে?

নিয়মানুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচের ফল পেতে দুদলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে। তবে রোববার যদি সে সুযোগ না থাকে, তাহলে ম্যাচ গড়াবে সোমবার রিজার্ভ ডে’তে। সেক্ষেত্রে খেলা নির্ধারিত ২০ ওভারেই হবে। কিন্তু এদিনও যদি বৃষ্টির বাধায় সর্বনিম্ন ওভারের খেলা না হয়, সেক্ষেত্রে শিরোপা যাবে গ্রুপপর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ওপরে থাকা দলের পক্ষে।

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে এবারের আইপিএলের গ্রুপ পর্ব শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল হায়দরাবাদ। ফলে বৃষ্টিতে রিজার্ভ ডে’র খেলাও পরিত্যক্ত হলে শিরোপা উঠবে কলকাতার ঘরে। আইপিএলে যে চিত্র এর আগে কখনো দেখা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X