স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নির্বাচনে দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ‘বাজিমাত’

ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ। ছবি : সংগৃহীত
ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ। ছবি : সংগৃহীত

তারকাদের খ্যাতি ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রবণতা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে। তবে তাদের কজন সত্যিকারের রাজনীতিবিদ হন তা নিয়ে ভিন্ন মতও রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) প্রকাশ করা হয় ভারতের লোকসভার নির্বাচনের ফল। ভোটের জটিল লড়াইয়ের পর জয়ী হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা ইউসুফ পাঠান। ২০০৭টি-টোয়েন্টি এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহররমপুর থেকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ইউসুফ পাঠান ৭৫ হাজার ভোটে হারিয়েছেন ভারতীয় কংগ্রসের পাঁচবারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে। ইউসুফ টেস্ট না খেললেও একসময় ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন। দুইবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। পশ্চিমবঙ্গের দুর্গাপুর-বর্ধমান আসনের প্রার্থী হয়ে নির্বাচনে জয় পেয়েছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতা দিলীপ ঘোষকে হারান কীর্তি আজাদ। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি। এ ছাড়া তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ভগবত ঝাঁ আজাদের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X