স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:৪৮ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা ফেরাল বাংলাদেশ

দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা ফেরাল বাংলাদেশ

টার্গেট মাত্র ১২৫ রান। বোলারদের কল্যাণে এতো অল্প রানে শ্রীলঙ্কাকে আটকে দেয় বাংলাদেশ। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় ছোট টার্গেটেও চাপে পড়ে টাইগাররা। সেই চাপ সামলে দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে যান লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুই সেট ব্যাটারের সঙ্গে সাকিবও ফেরায় আবার ম্যাচে উত্তেজনা দেখা দিয়েছে।

১২৫ রানের লক্ষ্যে শুরুতেই বাংলাদেশ ধাক্কা খায়। সৌম্য সরকারকে উইকেট দিয়ে শুরু। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। এরপর ব্যর্থ হয়ে ফেরেন তানজিদ তামিম ও অধিনায়ক শান্তও। তবে এরপর শুরু তাওহীদ হৃদয় ও লিটনের প্রতিরোধ।

চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন লিটন এবং হৃদয়। বাংলাদেশ ইনিংসের দ্বাদশ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর ৩ বলে ৩ ছক্কা মেরে পরের বলে আউট হন হৃদয়। ৪ ছক্কা ও ১ চারে ২০ বলে ৪০ রান করেছেন হৃদয়।

এরপর দেখে শুনে খেলতে থাকেন লিটন ও নতুন ব্যাটার সাকিব। তবে হাসারাঙ্গা বাংলাদেশের দলীয় ৯৯ রানে ফেরান লিটনকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান। জয়ের জন্য ২২ বলে টাইগারদের প্রয়োজন ১৬ রান, হাতে আছে ৪ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X