স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তানজিমের আক্ষেপ ভাগ্যে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডেতে জিতলেও টি-টোয়েন্টি ক্রিকেটে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। গতকালের ম্যাচের আগে দেখা হওয়া প্রতিটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ এসেছিল প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের। ভাগ্য হোক বা নিজেদের ব্যর্থতা হোক একেবারে অল্পের জন্য সেই সুযোগ কি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

গতকালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাত্র চার রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে দুর্দান্ত বোলিং করে জয়ের সম্ভাবনা জাগানো তানজিম সাকিব অবশ্য এই পরাজয়ের দোষ ভাগ্যকেই দিচ্ছেন।

একেবারে তীরেে এসে তরী ডোবা ম্যাচে হেরে সাকিব বললেন আমরা দুর্ভাগা। টাইগার এই পেসার মনে করিয়ে দিলেন ম্যাচটা জেতা উচিত ছিল।

ম্যাচ শেষে মিক্সড জোনে দেওয়া এক সাক্ষাৎকার সাকিব বলেন, ‘লো স্কোরিং ম্যাচ হলেও এটি আমাদের জেতা উচিত ছিল। আমার মনে হয় না আমাদের ব্যাটাররা খারাপ ব্যাট করেছে। ওদের বোলাররা ভালো করছে। আগের ম্যাচগুলোর মতো আজকের (গতকালের) এই উইকেটে রান করা সহজ নয়। ব্যাটাররা চেষ্টা করেছে। তবে আমাদের দুর্ভাগা তাই ম্যাচটা জিততে পারিনি।’

বিশ্বকাপে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দারুন বোলিং করেছে বাংলাদেশ দল। দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্স সম্পর্কে সাকিব বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা গতকাল টিম মিটিংয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আমরা কথা বলেছি, উইকেটের সাহায্য পেলে বোলাররা উত্তেজিত হয়ে পড়ে, তখন অনেক বেশি কিছু করার চেষ্টা করে। যেমন সাধারণত আমার শক্তি হচ্ছে আউটসুইং কিন্তু এ পরিস্থিতিতে আমি ইনসুইংও করার চেষ্টা করি। তখনই এদিক সেদিক বল হয়। টিম মিটিংয়ে আমরা ঠিক করেছি যে নিজেদের মৌলিক কাজগুলোই করে যাব। আমরা ভালো জায়গায় বল করে যাব, বাকিটা বলই করবে।’

একেবারে কাছে গিয়ে এই ম্যাচ হারলেও সাকিব পরের দুই ম্যাচ জিততে চান। তিনি বলেন , ‘ক্রিকেটটা তো টিম গেম। কখনো বোলাররা ভালো করবে, ব্যাটাররা ভালো ব্যাকআপ দিবে। আবার কখনো ব্যাটাররা ভালো করবে, বোলাররা ব্যাকআপ করবে। এটা শেষ পর্যন্ত দলীয় খেলা। আমরা চেষ্টা করছি, যেন আমাদের খুব ভালো সমন্বয় হয়। তবে আমরা ভালো খেলছি। আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আশা করি পরের দুই ম্যাচ আমরা অনেক ভালো করব। দুই ম্যাচেই জিতব এবং পরের পর্বে যাব।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ক্যারিবীয় অঞ্চলে নেদারল্যান্ডসের বিপক্ষে। গেল বিশ্বকাপেও ডাচদের কাছে হেরেছিল টাইগাররা, তবে অতীত নিয়ে ভাবছেন না সাকিব, ‘ওটা অতীত হয়ে গেছে। নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে হেরেছি, সেটা ছিল ওয়ানডে। এখন আমরা টি-টোয়েন্টি খেলছি, যেটা একেবারেরই ভিন্ন একটা ফরম্যাট।’

তানজিম সাকিবের মন্তব্য, ‘মানসিকভাবে চিন্তা করলে আমরা অনেক শক্ত আছি। আমাদের দলীয় একতা অসাধারণ। আমি মনে করি আমরা যদি এভাবে খেলতে থাকি, তবে কোনো দলই আমাদের কাছে ব্যাপার নয়। আর এটা নিয়ে আমরা আলোচনা করি, টি-টোয়েন্টিতে যে কোনো দলকে আমরা হারাতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

১০

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১১

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১২

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১৩

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৪

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৬

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১৭

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৮

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৯

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

২০
X