স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:২০ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টিকে থাকতে ১০৭ রান করতে হবে বাবরদের

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক আশা নিয়ে পাকিস্তান ক্রিকেট দল এখন খাদের কিনারায়। প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে পরবর্তী দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই গত আসরের রানার্সআপদের। এমন সমীকরণে অবশ্য নিউইয়র্কে কানাডার বিপক্ষে আগে বোলিং করে তুলনামূলক সহজ টার্গেট পেয়েছে বাবরেরা।

মঙ্গলবার (১১ জুন) নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডা-পাকিস্তানের বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করে নির্ধারিত ২০ ওভারে কানাডাকে ১০৬ রানে থামিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ নেন দুটি করে উইকেট। আর কানাডার পক্ষে ওপেনার অ্যারন জনসন করেন সর্বোচ্চ ৫২ রান।

যদিও বর্তমান টি-টোয়েন্টির প্রেক্ষাপটে লক্ষ্যটা তেমন বড় মনে না হলেও নিউইয়র্কের ড্রপ ইন পিচে লক্ষ্যটা সহজ হবে না পাকিস্তানের জন্য। মাত্র দুই দিন আগে এই পিচের খেলায় ১২০ রান তুলতে ব্যর্থ হয়েছে দলটি। শুধু পাকিস্তান নয় গতকালকের ম্যাচে বাংলাদেশও তুলতে পারেনি ১১৪ রান।

তবে এদিন কানাডাকে ১০৬ রান এনে দেয়ার কৃতিত্ব তাদের ওপেনার অ্যারন জনসনের। দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও একাই পাকিস্তানি বোলারদের শাসন করেন তিনি। যে পিচে বল প্রতি রান করাও দুরুহ, সেখানে ৩৯ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ফিফটি তুলে নেন তিনি।

ফিফটি তোলার পর অবশ্য তিনি বেশিক্ষণ টিকতে পারেনি। ৪৪ বলে ৫২ রান করে অ্যারন আউট হওয়ার পর বাকিদের কৃতিত্বে কানাডা ১০০ রান পেরোয়।

পাকিস্তানের পক্ষে মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট নেন মোহাম্মদ আমির। এছাড়াও হারিস রউফের ঝুলিতেও যায় দুই উইকেট।

আসরে টিকে থাকতে এ ম্যাচ ও পরবর্তীতে আয়ারল্যান্ডের সাথের ম্যাচও জিততে হবে বাবরদের। পাশাপাশি যুক্তরাষ্ট্র যেন নিজেদের শেষ দুই ম্যাচে হারে এই প্রার্থনাও করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X