স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

টিকে থাকার লড়াইয়ে বোলিংয়ে পাকিস্তান

টসের মুহূর্তে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
টসের মুহূর্তে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক আশা নিয়ে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল । তবে প্রথম দুই ম্যাচ হেরে সেই আশা এখন নিরাশায় পরিণত হয়েছে। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে পরবর্তী দুই ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই বাবরদের সামনে। এমন সমীকরণ মাথায় নিয়ে কানাডার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

মঙ্গলবার (১১ জুন) নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডা-পাকিস্তানের বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়েছে।

বাবর আজমের দল এর আগের আসরেই ফাইনাল খেলেছে তবে চলতি আসরের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পথে তারা। নবাগত যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও হারে বিদায় ঘন্টা বাঁজছে তাদের কানে। বিশেষ করে আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রান করতে না পারা পোড়াবে পাকিস্তানকে। তবে এতকিছুর পরও টস জিতে কানাডার বিপক্ষে ফিল্ডি নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

এদিকে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে পাকিস্তান। ইফতিখার আহমেদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার সাইম আইয়ুব।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে সুপার এইটের পথে ভালোভাবেই টিকে আছে কানাডা। চাপে থাকা পাকিস্তানকে আরও চেপে ধরে অঘটন ঘটাতে চায় তারা।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

কানাডা একাদশ: অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পরগাত সিং, নিকোলাস কার্টন, শ্রেয়াস মোভা, রবিন্দরপাল সিং, দিলন হেইলিগার, সাদ বিন জাফর (অধিনায়ক), কালিম সানা, জুনাইদ সিদ্দিকী ও জেরেমি গর্ডন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১০

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১১

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৩

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৪

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৫

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৬

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৭

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৮

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X