স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৭:৫৮ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়া জয়ে টিকে রইল ইংলিশদের আশা

সহজে ওমানকে হারায় ইংল্যান্ড। ছবি : সংগৃহীত
সহজে ওমানকে হারায় ইংল্যান্ড। ছবি : সংগৃহীত

বিশ্ব আসরে অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড। ওমানকে ৮ উইকেটে হারিয়েছে ইংলিশরা। প্রতিপক্ষকে মাত্র ৪৭ রানে অলআউট করে, ৩ ওভার ১ বলে ম্যাচটি জিতে নিজেদের রান রেট বাড়িয়ে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল যাচ্ছেতাই ভাবে। বৃষ্টিতে পরিত্যক্ত হয় স্কটল্যান্ডের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। ফলে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল জস বাটলারের দলের।

বাংলাদেশ সময় শুক্রবার (১৪ জুন) তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে হার ইংলিশদের ছিটকে দিত বিশ্বকাপ থেকে। তা হতে দেয়নি ইংল্যান্ডের বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে ১৩ ওভার ২ বলে ওমানকে মাত্র ৪৭ রানে অলআউট করেন আদিল রশিদ-আর্চাররা। বিশ্বকাপে এটি চতুর্থ সর্বনিম্ন রানের স্কোর।

সর্বোচ্চ ১১ রান করেন শোয়েব খান। ব্যক্তিগত স্কোরকে দুই অঙ্কের ঘরে নিয়ে যাওয়া ওমানের একমাত্র ব্যাটার তিনি। লেগ স্পিনার আদিল ১১ রানে নেন ৪ উইকেট। দুই পেসার জোফরা আর্চার ও মার্ক উড নেন ৩টি করে উইকেট। মজার বিষয় হচ্ছে দুই বোলারই খরচ করে সমান ১২ রান করে। মাত্র ১৯ বলে ৪৮ রানের ছোট্ট লক্ষ্য পূরণ করে ইংলিশ ব্যাটাররা। পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে শুরুটা করেন ফিল সল্ট। তৃতীয় বলে বিলাল খানের বলে বোল্ড হন তিনি। উইল জ্যাক ফেরেন মাত্র ৫ রান করে।

তবে ৮ বলে ২৪ রানের আক্রমণাত্মক ইনিংসে বর্তমান চ্যাম্পিয়নদের ৮ উইকেটের সহজ জয় এনে দেন অধিনায়ক জস বাটলার। ২ বলে ৮ রানে অপরাজিত ছিলেন জনি বেয়ারস্টো। ১০১ বল হাতে রেখে ম্যাচ জেতে ইংল্যান্ড। আদিল রশিদ হন ম্যাচ সেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X