স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৯:৫১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের জয়ে কিউইদের সর্বনাশ

পিএনজিকে পাত্তা না দিয়ে সহজ জয় তুলে নিয়েছে আফগানরা। ছবি : সংগৃহীত
পিএনজিকে পাত্তা না দিয়ে সহজ জয় তুলে নিয়েছে আফগানরা। ছবি : সংগৃহীত

এবারের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়েকটি দল হতাশ করেছে তার মধ্যে একটি হলো নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টরা ফেভারিট হয়ে আসর শুরু করেও জিততে পারেনি একটি ম্যাচ। তাই আসরের পরবর্তী রাউন্ডে তাদের যাওয়া ঝুলে ছিল অন্য দলগুলোর ওপর। তবে অন্য দলগুলো টিকতে পারল না আফগান বুলডোজারের সামনে ফলে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হলো কিউইদের।

শুক্রবার (১৪ জুন) ত্রিনিদাদে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনি ও আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে জয় তুলে নেওয়া আফগানদের সামনে সমীকরণ ছিল সহজ। পাপুয়া নিউগিনিকে হারাও আর সুপার এইটে যাও। এই সমীকরণ খুব সহজেই সমাধান করেছেন নবী-রশীদরা। প্রথমে ব্যাট করা পাপুয়া নিউগিনির ৯৬ রানের টার্গেট আফগানরা পেরিয়ে যায় ৭ উইকেট ও ২৯ বল বাকি থাকতেই। ফলে পঞ্চম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল আফগানিস্তান। তাদের এই জয়ে বিদায় হলো নিউজিল্যান্ডের।

৯৬ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা প্রথম দুই ম্যাচের মতো হয়নি আফগানদের। প্রথমেই দুই উইকেট হারিয়ে ধুকতে থাকে আফগানরা। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজকে অল্প রানে হারায় আফগানরা।

মাঝে ওমারজাইও ফিরেন স্বল্প রান করে। তবে গুলবাদিন নায়েব এবং মোহাম্মদ নবী দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। এরমধ্যে নায়েব ৩৬ বলে ৪৯ রানের অপরজিত ইনিংস খেলেন আর নবী অপরাজিত থাকেন ২৩ বলে ১৬ রানে।

এর আগে মাত্র ৯৫ রানেই থামে পাপুয়া নিউ গিনির ইনিংস। পিএনজির হয়ে সর্বোচ্চ রান আসে কিপলিন ডোরিগারের ব্যাট থেকে। দুই চারে ৩২ বলে ২৭ রান করেন তিনি। আফগানদের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফজলহক ফারুকি। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়েছেন এই পেসার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

ফজলহক ফারুতি ছাড়াও নাভিন-উল হকও নেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন নুর আহমেদ। আর পিএনজির চার ব্যাটসম্যান হয়েছেন রান আউট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১০

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১২

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৩

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৪

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৫

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৭

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৮

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৯

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

২০
X