স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১০:৪১ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

এবার দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড উগান্ডার

উইকেট শিকারের পর ট্রেন্ট বোল্টের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর ট্রেন্ট বোল্টের উল্লাস। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েকে পেছনে ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামে উগান্ডা। কিন্তু অভিষেক আসরটা তাদের জন্য দুঃস্বপ্নময় হয়ে রইল। আগের ম্যাচে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অল আউট হয়েছিল আফ্রিকার দেশটি।

যৌথভাবে বিশ্বকাপের সর্বনিম্ন রানের রেকর্ড এটি। ত্রিনিদাদে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে উগান্ডা।

জবাবে ৯ উইকেট ও ৮৮ বল হাতে রেখে প্রয়োজনীয় ৪১ রান তুলে নেয় গ্রুপপর্ব থেকে আগে বিদায় নেওয়া কিউইরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা উগান্ডার বিপক্ষে দুর্দান্ত ছিলেন দুই কিউই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারে দুই ব্যাটারকে সাজঘরে ফেরান বোল্ট। আর সাউদি ৪ রানে নেন ৩ উইকেট। ৪ ওভারের স্পেলে সেরা ইকোনমির রেকর্ড এটি। সর্বোচ্চ ১১ রান আসে কেনেথ ওয়াসোয়ার ব্যাট থেকে। ১৮ ওভার ৪ বলে ৪০ রানে অলআউট হয় উগান্ডা।

এই ম্যাচ দিয়ে শেষ হলো উগান্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। পাপুয়া নিউগিনির বিপক্ষে পাওয়া একমাত্র জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরছে দলটি। এদিকে আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় নিউজিল্যান্ড।

এতে গ্রুপপর্ব থেকে নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়। ১৭ জুনের নিজেদের শেষ ম্যাচে কিউইদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X