স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাচদের হারিয়ে বিশ্বকাপ শেষ করল লঙ্কানরা

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়টি দলকে ফেভারিটের তালিকায় রাখা হচ্ছিল তাদের মধ্যে উপরের দিকেই ছিল শ্রীলঙ্কার নাম। বিশ্বকাপ শুরুর আগে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি লঙ্কানদের রাখা হয়েছিল সুপার এইটের বিবেচনায়। তবে সেই লঙ্কানরাই প্রথম তিন ম্যাচে জয়হীন থেকে বিদায় নিয়েছে আগেভাগেই। অবশ্য শেষ পর্যন্ত জয়হীন অবস্থায় বাড়ি ফিরতে হয়নি তাদের। নিজেদের শেষ ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেন্ট লুসিয়ায় সোমবার (১৭ জুন) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ১১৮ রানে থামে নেদারল্যান্ডস। ডাচদের ৮৩ রানে হারিয়ে সান্ত্বনার জয় তুলে নিয়েছে লঙ্কানরা।

লঙ্কানদের দেওয়া ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করে ডাচরা। ওপেনিং জুটিতেই আসে ৪৫ রান। তবে এরপর লঙ্কান বোলারদের বোলিং তোপে আর কেউ তেমন প্রতিরোধ করতে পারেননি। শেষে অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের ২৪ বলে ৩১ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের বড় পুঁজি এনে দেন কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা ও আসালাঙ্কারা। কামিন্দু মেন্ডিস ১৭, কুশাল মেন্ডিস ৪৬ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৪ রান করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।

শেষদিকে চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ওয়ানিন্দু হাসারাঙ্গার বিস্ফোরক ক্যামিওতে লঙ্কানদের রান ২০০ পেরোয়।

গ্রুপ ‘ডি’ থেকে বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা। এরপর নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। সব মিলিয়ে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় অবস্থানে থেকে আসর থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিদায় নিয়েছে ডাচরা। নেপাল কোনো জয়ের দেখা পায়নি। একই গ্রুপ থেকে ৪ ম্যাচের সবকটিতে জিতে প্রোটিয়ারা আর ৩ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১০

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১১

অবশেষে মাঠে নামলেন নেইমার

১২

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৩

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৪

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৫

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৬

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৭

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৮

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৯

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

২০
X