স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হারিসের সঙ্গে তর্কে জড়ানো সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ!

হারিসের দিকে তেড়ে যাচ্ছেন সেই ব্যক্তি। ছবি : সংগৃহীত
হারিসের দিকে তেড়ে যাচ্ছেন সেই ব্যক্তি। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপাই এইটে জায়গা হয়নি পাকিস্তানের। বাজে পারফরম্যান্সের কারণে বোর্ডের কাছ থেকে ছাটাইয়ের হুমকি পাচ্ছেন ক্রিকেটাররা। কঠিন এই পরিস্থিতিতে পরিবারের সদস্যের সঙ্গে ঘুরতে বেড়িয়ে বিপাকে পড়ে যান পাকিস্তান ফাস্ট বোলার হারিস রউফ।

যুক্তরাষ্ট্রে অপরিচিত ব্যক্তির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। যা হাতাহাতি এবং ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গেছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিবরণ করেন হারিস রউফ।

জানান পরিবারকে উদ্দেশ্যকে বাজে কথা বলায় ওই ব্যক্তির ওপর মেজাজ হারান তিনি। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সতীর্থদের পাশে পাচ্ছেন এ ফাস্ট বোলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। তাতে দেখা যায়, স্ত্রী মুনজা মাসুদ মালিকের সঙ্গে হাঁটতে বেরিয়েছেন হারিস। পাশ দিয়ে যাওয়ার সময় দুজনকে উদ্দেশ্যকে কটূক্তি করেন এক ব্যক্তি। হারিস জবাব দিলে দুজনকে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে রউফ লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপারটি আনতে চাইনি। কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে, পরিস্থিতির দিকে আলোকপাত করা দরকার বলে মনে করছি।’

রউফ আরও লিখেছেন, ‘তারকা হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে। তবে যেটিই হোক, আমার মা-বাবা বা পরিবারের ব্যাপারে কেউ কিছু বললে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটিই হোক না কেন।’

এই ঘটনার পর পাকিস্তানের ফাস্ট বোলার পাশে পাচ্ছে ক্রিকেট বোর্ড পিসিবিকে। বোর্ড প্রধান কটূক্তি করা সেই ব্যক্তির বিপক্ষে আইনি প্রদক্ষেপ গ্রহণের আল্টিমেটাম দিয়েছেন।

এক্সে পিসিবি প্রধান মহসিন নকভি লিখেছেন, ‘হারিস রউফের সঙ্গে হওয়া এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা বরদাশত করা হবে না। যারা জড়িত, তাদের অবশ্যই হারিস রউফের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X