স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হারিস রউফকে বড় শাস্তি দিল পিসিবি

হারিস রউফ। ছবি : সংগৃহীত
হারিস রউফ। ছবি : সংগৃহীত

গত ডিসেম্বর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। অজিদের বিরুদ্ধে সাদা পোশাকে খেলতে অস্বীকৃতি জানান পেস বোলার হারিস রউফ। সেই ঘটনায় ডানহাতি বোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হারিস রউফের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে দেশটির বোর্ড।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হারিস রউফের চুক্তি বাতিলের বিষয়টি জানিয়েছে পিসিবি। এ ছাড়া আগামী ৩০ জুন পর্যন্ত বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন না এই ডানহাতি পেসার।

২০২২ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরের রউফকে চেয়েছিল পাকিস্তানের নির্বাচকরা। প্রথমে টেস্ট সিরিজ খেলতে রাজি হলেও পরবর্তীতে সফর থেকে নিজেকে সরিয়ে নেন ৩০ বছর বয়সী পেসার। তবে সেই সময়ে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলেন এই পাক বোলার। এমনটায় দাবি করেন তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।

এশিয়া কাপে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন নাসিম শাহ। ভারত বিশ্বকাপে ব্যর্থতায় পড়া পাকিস্তান চেয়েছিল রউফ-শাহীন শাহদের নিয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে। কিন্তু হারিস রউফ টেস্ট খেলতে অস্বীকৃতি জানানোয় অনভিজ্ঞ এক পেস আক্রমণ নিয়ে খেলে পাকিস্তান। ফলাফলস্বরূপ ৩ মাচে হেরে হোয়াইটওয়াশ হতে হয় শান মাসুদের দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে অস্বীকতি জানান হারিস রউফ। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ৩০ জুন পর্যন্ত বিদেশী লিগেও খেলার অনুমতি পাবেন না তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X