স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এক অর্ধশতকে র‌্যাঙ্কিংয়ে উন্নতি সাকিবের

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে শুরু করেছিলেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্স ভালো না হওয়ায় প্রভাব পড়েছিল আইসিসি র‌্যাঙ্কিংয়ে। শীর্ষ থেকে পাঁচে নেমে যান সাকিব আল হাসান।

তবে নেদারল্যান্ডসের বিপক্ষে অর্ধশতক আর নেপালের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। পাঁচ থেকে দুই ধাপ এগিয়ে বর্তমানে তিনে রয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

ডাচদের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এরপর নেপালের বিপক্ষে ১৭ রান করার পর শিকার করেন দুই উইকেট। এতে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে চারে নামিয়ে তিনে উঠে এসেছেন সাকিব।

আর এক নম্বরে উঠেছেন মার্কাস স্টয়নিস। গ্রুপপর্বে নামিবিয়ার বিপক্ষে এই অজি অলরাউন্ডার ৯ রানে শিকার করেন ২ উইকেট। এরপর স্কটিসদের বিপক্ষে খেলেন ৫৯ রানের ইনিংস।

এবারের বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন আকিল হোসেন। গ্রুপপর্বের ৪ ম্যাচে শিকার করেছেন ৪ উইকেট। ৬ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় নম্বরে উঠেছে এসেছেন ক্যারিবীয় বাঁহাতি এই স্পিনার।

ক্যারিয়ার সেরা রেটিংয়ে তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন রিশাদ হোসেন। বর্তমানে ৫৭৯ রেটিং পয়েন্ট বাংলাদেশের লেগ স্পিনারের। এদিকে দুর্দান্ত বোলিংয়ে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়কে সহজ করেন মোস্তাফিজুর রহমান।

এরপরও বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছেন তিনি। তাকে ১৪ নম্বরে ঠেলে দিয়ে ১৩-তে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতি। ১৬ ধাপ এগিয়েছেন এই স্পিনার। এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। বর্তমানে তার অবস্থান ৩০ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X