স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১২:৫৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ হারের পর যাদের দোষ দেখছেন শান্ত 

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই প্রথম আসরের পর এবার নবম আসরে এসে গ্রুপ পর্ব পাড়ি দিতে পেরেছে বাংলাদেশ। তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শুক্রবার (২১ জুন) হার দিয়ে শুরু করতে হয়েছে বাংলাদেশের। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা।

আন্টিগুয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি নাজমুল হোসেন শান্তর দল । তবে অফ ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়দের প্রচেষ্টা বোলারদের কিছুটা লড়াই করার মতো স্কোর এনে দেয় বাংলাদেশকে। তবে ডেভিড ওয়ার্নার ও বৃষ্টির বাধায় এই রান সহজেই পেরিয়ে যায় অজিরা ।

বাংলাদেশের ব্যাটিং দেখে পিচের অবস্থা করুণ বলে মনে হলেও তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত ঠিকই রান বের করে এনেছেন। অস্ট্রেলিয়াও দ্রুততালে রান তুলেছে। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। এ কথাটা মানছেন অধিনায়ক শান্তও। বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান , ‘উইকেট ভালো ছিল, হয়তো একটু স্লো ছিল। তবে এই উইকেটে আমাদের এত অল্প রান করা উচিত হয়নি। মোটামুটি ১৭০ রান করলে হয়তো লড়াই করা যেত।’

ম্যাচটিতে বাংলাদেশ রিশাদকে পাঠায় চার নম্বরে ব্যাটিং করতে ৷ এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আজ রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সবমিলে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য আজকের রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

১৪০ রানের পূঁজি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করা খুব কঠিন। তবে এই বিশ্বকাপে বাংলাদেশকে সব আশা ভরসা জোগানো দলের বোলিং ইউনিটের ওপর বাজি ছিল শান্তর। তবে শান্তর আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। মোস্তাফিজ ও তাসকিন আজ লাইন লেন্থ ঠিকভাবে রেখে বোলিং করতে পারেননি। এ প্রসঙ্গে শান্ত বলেন , ‘আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X