স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাবরের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

কয়েকদিন আগে খবর আসে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই ক্রিকেটার আইসিসিকে জানালে পদক্ষেপ নেওয়া হয়।

এখানে শেষ হতে পারত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের অধ্যায়। এবার পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে স্পট এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।

এ নিয়ে সংবাদ প্রকাশ করে দেশটির গণমাধ্যম। এরপর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফিক্সিংয়ের অভিযোগ করা ব্যক্তিদের প্রমাণ নিয়ে আসতে বলেছে সংস্থাটি।

বোর্ড আরও বলেছে, প্রমাণ ছাড়াই কোনো অভিযোগ করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি পিসিবির আনুষ্ঠানিক কোনো বিবৃতি নয়।

পিসিবির পরিচালনা পর্ষদের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে দেশটির ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান। যদিও সূত্রটি নিশ্চিত করেছে পিসিবি, ম্যাচ ফিক্সিংয়ের মতো নেতিবাচক মন্তব্য সম্পর্কে অবগত রয়েছে। অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাবর আজমের দল। এরপরই স্পট এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে।

পাকিস্তানের গণমাধ্যমে পিসিবির সূত্রটি বলেছে, ‘এই নেতিবাচক মন্তব্য সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন। খেলার সীমার মধ্যে সমালোচনা গ্রহণযোগ্য এবং এতে কোনও আপত্তি নেই। তবে ম্যাচ ফিক্সিংয়ের মতো ভিত্তিহীন অভিযোগ কোনও পরিস্থিতিতেই সহ্য করা যায় না।’

বোর্ড এমন অভিযোগের তদন্ত করবে কিনা, এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, ‘বোর্ডের কোনও সন্দেহ নেই, তাহলে কেন আমাদের তদন্ত করা উচিত? যারা অভিযোগ করেছেন, তাদের প্রমাণ দিতে হবে। আমরা আমাদের আইনি বিভাগকে এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে নোটিশ জারি করে প্রমাণ দেওয়ার নির্দেশ দিয়েছি। যদি তারা প্রমাণ দিতে না পারে, তাহলে আমরা মানহানির মামলা করে ক্ষতিপূরণ চাইব।’

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকেই বাবর-রিজওয়ানদের মুণ্ডুপাত চলছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে, পিসিবির কর্তা এবং সাধারণ মানুষ ব্যাপক সমালোচনা করছেন ক্রিকেটারদের। এর মধ্যে উঠেছে স্পট এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ।

পাকিস্তানের প্রবীণ সাংবাদিক মুবাশির লোকমান বাবরের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উত্থাপন করেছেন। পাকিস্তানের অধিনায়ককে ব্যয়বহুল গাড়ি উপহার দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুবাশির।

গত বছরের শেষের দিকে বাবরের বড় ভাই তাকে একটি অডি ই-ট্রন জিটি নামের দামি গাড়ি উপহার দিয়েছিলেন। বাংলাদেশের গাড়িটির আনুমানিক মূল্য ২ কোটি টাকার বেশি। পাকিস্তানের এই গাড়ির মূল্য প্রায় দ্বিগুণ।

ভাইরাল হওয়া ভিডিওতে ওই সাংবাদিক জানান, ‘বাবর আজম নতুন ই-ট্রন পেয়েছেন। তিনি বলেছেন তার ভাই এটি উপহার দিয়েছিলেন। আমি ভাবছিলাম তার ভাই কী করে, যে সে ৭-৮ কোটি টাকার গাড়ি উপহার দিচ্ছে। আমি জানতে পেরেছি যে, সে কিছুই করে না। তখন কেউ একজন আমাকে বলেছিল আপনি যদি ছোট দলের কাছে হেরে যান, প্লট, গাড়ি আপনি পাবেন না, তাহলে কে পাবে? আমি ওই ব্যক্তিকে বলেছিলাম যে, এগুলো গুরুতর অভিযোগ। তিনি আমাকে বলেছিলেন সবাই জানে কে কী করছে।’

ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকের দাবি পাকিস্তান দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১০

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১১

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১২

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৩

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৪

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৬

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৭

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৮

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৯

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

২০
X