স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০১:০২ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে হারিয়ে সেমির দ্বারপ্রান্তে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যম্পিয়ন ইংল্যান্ডের সময়টা শুরুতে ঠিক ভালো যাচ্ছিল না। অনেকটা ভাগ্যের জোরেই পরবর্তী রাউন্ডে পা রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অবশ্য সুপার এইটে এসে চ্যাম্পিয়নদের মতোই খেলে তারা। রীতিমতো উড়িয়ে দেয় সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে। জয়ের পথে ছিল আজকের ম্যাচেও তবে শেষ তিন ওভারে সহজ ২৫ রানের সমীকরণ মিলাতে না পারায় হারতে হয়েছে প্রোটিয়াদের সাথে।

শুক্রবার (২১ জুন) সেন্ট লুসিয়ায় সুপার এইটের গ্রুপ ‘টু’ এর ম্যাচে তীরে এসেও তরী ডুবেছে ইংলিশদের। জয়ের কাছে গিয়েও ৭ রানে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। প্রোটিয়াদের দেওয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান পর্যন্ত করতে পেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই মাঠে ১৮১ রানের লক্ষ্য হেসে খেলে তাড়া করলেও প্রোটিয়া বোলারদের বিপক্ষে একই মাঠে শুরু থেকে চাপে পড়ে ইংলিশরা। প্রথম ১০ ওভারে ৬১ রান তুলতেই চার ব্যাটারকে হারায় তারা। আগের ম্যাচে দুর্দান্ত খেলা সল্ট ও বেয়ারস্টো এই ম্যাচে হতাশ করেন।

তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরে জয়ের কাছাকাছি নিয়ে যান হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার পর্যন্ত ম্যাচে ভালোই নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ আফ্রিকার। তবে ওটনেইল বার্টম্যানের ১৭তম ওভারে ২১ রান তুলে ইংল্যান্ডের জয়ের পাল্লা ভারী করেছিলেন লিভিংস্টোন ও ব্রুক।

শেষ তিন ওভারে যখন প্রয়োজন মাত্র ২৫ রান। তখনই ম্যাচে দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন করে প্রোটিয়ারা।

অবশ্য ভাগ্যও প্রোটিয়াদের সাথে ছিল না হলে ফুলটস বলে কেউ উইকেট খোয়ায়। ১৮তম ওভারে মাত্র ৪ রান দিয়ে লিভিংস্টোনকে ফেরান রাবাদা।

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। তবে ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি স্যাম করান। ফলে ৭ রানে হার মানে ইংলিশরা।

প্রোটিয়াদের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন কেশভ মহারাজ ও কাগিসো রাবাদা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ঝড়ো ৬৫ আর ডেভিড মিলারের ৪৩ রানে ৬ উইকেট ১৬৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের পক্ষে ৪০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন জফরা আর্চার।

এদিকে সুপার এইটে যুক্তরাষ্ট্রের পর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘টু’ এর শীর্ষ দল তারা। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। এক ম্যাচ খেলে এখনও জয়হীন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১০

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১১

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১২

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৩

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৪

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৫

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৬

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৭

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৯

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২০
X