বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ম্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব এখনো বাংলাদেশের সেরা খেলোয়াড় : তামিম

তামিম ইকবাল ও সাকিব আল হাসান । ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও সাকিব আল হাসান । ছবি : সংগৃহীত

ত্রিকেটে বাংলাদেশের বয়স ঠিক কম নয়। এই সময়ে বাংলাদেশে ক্রিকেটকে যে খুব বেশি কিছু দিয়েছে তা নয় তবে ঠিকই কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার জন্ম নিয়েছে এই দেশে। যার মধ্যে অন্যতম দুই জন হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল।

দুজনই দেশের ক্রিকেটের লাইমলাইটে ছিলেন অনেক দিন। ছিলেন সবচেয়ে কাছের বন্ধুও। তবে সেই সম্পর্ক তাদের মধ্যে আর নেই। ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও সাকিবকে এক বাক্যে এখনও দেশের সেরা ক্রিকেটার বলে মানেন তামিম।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকইনফোর হয়ে বিশেষজ্ঞের ভূমিকায় আছেন তিনি। তাদেরই এক অনুষ্ঠানে তামিম জানান, টাইগারদের বাজে ব্যাটিং সমস্যা সমাধানে সাকিবের আরো উপরে ব্যাটিং করা উচিত। এছাড়া সাকিবকে এক দুই ওভার নয় চার ওভার ব্যাটিং করা উচিত বলে মনে করেন তিনি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা সুপার এইটে উঠলেও। ব্যাট হাতে বিফল প্রায় সব ব্যাটাররা। সাকিবও পাঁচ ম্যাচ খেলে শুধু ডাচদের বিপক্ষে ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সাকিব। ৪৬ বলে খেলেছিলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। তামিমের আশা সাকিব সুপার এইটের বাকি ম্যাচগুলোতেও ভালো করবেন।

ইএসপিএনক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে তামিম বলেন, ‘বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব। ওর অভিজ্ঞতাও সবার চেয়ে বেশি। বড় খেলোয়াড়দের কিন্তু বড় ম্যাচে পারফর্ম করতে হয়। বাংলাদেশের হয়ে ক্যারিয়ারজুড়ে অসাধারণ পারফর্ম করে আসছে সে। তবে এখন তার ব্যাটিংয়ে সেট হতে সময় লাগছে তাই তার উচিত উপরে ব্যাট করা। যাতে কিছু ওভার খেলে সে নিজেকে ঝালিয়ে নিতে পারে। এ মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ে সংগ্রাম করছে। সুতরাং সাকিবের উচিত তিন অথবা চার নম্বরে নেমে ব্যাট করে নিজেকে সেট করা। কারণ বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে প্রতি আক্রমণ করার অভিজ্ঞতা আছে তার।’

তবে বোলিংয়েও সাকিবের অভিজ্ঞতা দলের দরকার বলে মনে করেন তামিমের। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র ১০.২ ওভার বল করা সাকিবকে তিনি ৪ ওভারই বল করা দেখতে চান।

টাইগারদের সাবেক এই ওয়ানডে অধিনায়ক সাকিবের বোলিং সম্পর্কে বলেন, ‘পেস বোলিং বিভাগ ভালো বল করছে। কিন্তু সাকিব আপনার সেরা বোলার। অনেক বছর ধরে সে এটা করছে। ভারতের জন্য রান করছে সূর্যকুমার যাদব। যদি আমি ভুল না করি, শেষ দুই দেখায় সাকিব তাকে আউট করেছিল। একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার (গত বছর) ৫০ ওভারের এশিয়া কাপে। সুতরাং তার ৪ ওভার বল করা উচিত। কারণ সে আপনার সেরা বোলার।’

অবশ্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তামিমের কথা কতটুকু শুনেছে তা শনিবার (২২ জুন) সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হওয়ার সময় বোঝা যাবে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১০

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

১১

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

১২

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১৩

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১৫

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৬

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

১৭

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

১৮

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

১৯

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

২০
X