স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আগেই হাল ছেড়ে দিয়েছেন সাকিব!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আগামী মঙ্গলবার (২৫ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান। দুদলের সমানে সুযোগ রয়েছে সেমিফাইনালে খেলার। তবে শেষ চারে ওঠার কোনো আশা দেখছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। শনিবার ভারতের কাছে ৫০ রানে হেরে যায় বাংলাদেশ। এতে আর আশা দেখছেন না সাকিব।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘মনে হয় না ভারতের কাছে হারের পর আমাদের আর সেমিফাইনাল খেলার কোনো সুযোগ আছে। আবার এটাও ঠিক আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে আমাদের একটা সুযোগ রয়েছে। আমরা জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে চাই। আফগানিস্তান খুবই ভালো দল। ওদের হারিয়ে শেষ করতে পারলে ভালো লাগবে। ওদের বিরুদ্ধে আমাদের সেরাটা দিতে হবে।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন ব্যর্থ, তার ব্যাখ্যা সাকিব বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হয়। না হলে সম্ভব নয়, আমরা পারিনি। দক্ষতা এবং শক্তির জায়গাগুলো ঠিকমতো ব্যবহার করতে পারিনি আমরা।’

বাংলাদেশ সাবেক অধিনায়ক আরও বলেন, ‘প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যে সাধারণ কাজগুলো করা দরকার, সেগুলো আমরা বেশিক্ষণ করতে পারিনি। এই বিশ্বকাপে আমাদের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমাদের বড় রান করার যথেষ্ট সম্ভাবনা ছিল। শেষ দু’ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজে খারাপ খেলিনি। তবে এই ধরনের পিচে ১৭৫ থেকে ১৮৫ রান করা উচিত ছিল আমাদের।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে খাতা-কলমে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে জটিল সেই সমীকরণে আস্থা নেই সাকিবের।

মাটিতে পা রাখতে চান তিনি। আর আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষটা রাঙাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১০

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১১

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১২

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৩

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৪

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৫

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৮

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

২০
X