স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ নাগরিকত্বে খেলবেন পাকিস্তানের আমির!

পাকিস্তান পেসার মোহাম্মদ আমির । ছবি : সংগৃহীত
পাকিস্তান পেসার মোহাম্মদ আমির । ছবি : সংগৃহীত

পাকিস্তানে জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদ আমিরের। এমনকি তার বাবা-মারও একই অবস্থা। তবে বিয়ের সূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পেতে যাচ্ছেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। তাই ব্রিটিশ পরিচয়ে ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে পারবেন বাঁ-হাতি এই ফাস্ট বোলার।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগামী মৌসুমে স্থানীয় ক্রিকেটার হিসেবে ডার্বিশায়ারে যোগ দিতে যাচ্ছেন মোহাম্মদ আমির। ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। একই সঙ্গে তিনি পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। মূলত তার আগ্রহে ডার্বিশায়ারে যোগ দিচ্ছেন আমির।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে কারাগারে যান তিনি। সেই সময় আইনজীবী নারজিস খানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির।

তবে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে ২০২০ সালের ডিসেম্বরে অবসরে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়রেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়তিম খেলছেন মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চলেছেন আমির। ইংল্যান্ডের ঘরোয়ায় এসেক্স ও গ্লুস্টারশায়ারের হয়েও খেলেছেন।

ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ নাগরিকত্ব ও ইংল্যান্ডের হয়ে খেলার সম্ভাবনার কথা জানিয়ে আমির বলেছিলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। কারণ, পাকিস্তানের হয়ে খেলেছি।’

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে আমির বলেন, ‘এখনো এক বছর বাকি আছে। তখন কী প্রেক্ষাপট দাঁড়ায় দেখা যাক। আমি সব সময়ই ধাপে ধাপে এগোতে চাই। আমি জানি না, আগামীকাল কী ঘটবে। আইপিএল নিয়ে আমি ২০২৪ সালে ভাবা শুরু করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X