স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আফ্রিকাই প্রথম

উইকেট শিকারের পর প্রোটিয়াদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর প্রোটিয়াদের উল্লাস। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিতভাবে শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা।

আগামী শনিবার (২৯ জুন) নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে ভারত অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের নবম আসরে অপরাজিতভাবে ফাইনালে উঠে নতুন এক রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। আগের ৮ আসরে অপরাজিত ভাবে ফাইনালের মঞ্চে আসতে পারেনি কোনো দলই। ফাইনালে জিতলে প্রথম অপরাজিত দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা।

একই রেকর্ডের হাতছানি ভারতেরও। কারণ সেমিতে আসার আগে গ্রুপ পর্ব এবং সুপার এইটের কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। অবশ্য এর আগে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে ভারতকে।

এর আগে সেমিফাইনাল মানেই দক্ষিণ আফ্রিকার কাছে ছিল হৃদয়ভাঙার গল্প। ১৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টি আইনের ট্যাজেডি (১ বলে ২২ রান), ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে নাটকীয় টাই আর ২০১৫ সালে নিউজিল্যান্ডের কাছে শেষ ওভারের হার।

এভাবে আইসিসির বৈশ্বিক আসরে ৭বার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। এ জন্য চোকার্সের তকমা জুড়ে যায় প্রোটিয়াদের নামের পাশে। এবার আর তা হয়নি।

স্নায়ু চাপ ধরে রেখে সহজেই আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আর মাত্র এক জয়। এরপর অপরাজিতভাবে বিশ্বকাপের ঘরে তোলার ইতিহাস গড়বে প্রোটিয়ারা।

শুধু তাই নয় বিশ্বের প্রথম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিতভাবে শিরোপা জয়ের নতুন রেকর্ডও গড়বে দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X