স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে ব্যাটিংয়ে ভারত

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া প্রায় এক মাসের ক্রিকেট যুদ্ধ শেষ হচ্ছে আজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের আর প্রথম আসরের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সামনে এক যুগের শিরোপাখরা কাটানোর মহামঞ্চ।

শনিবার (২৯ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

এবারের আসরে পেসারদের উইকেট পাওয়ার দিক থেকে এই মাঠের অবস্থান নিউ ইয়র্কের পরেই। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। তবে পিচ রিপোর্ট বলছে বাড়তি সুবিধা পাবে না পেসাররা।

কেনসিংটন ওভালের ৮টি উইকেটের ৪র্থটিতে হবে ফাইনাল ম্যাচ। ফলে দুই পাশেই বাউন্ডারির দূরত্ব প্রায় সমান থাকবে। এ উইকেটে এবারের আসরে আরও দুটি ম্যাচ হয়েছিল।

ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে ভারত। একই পথে হেটেছে দক্ষিণ আফ্রিকাও। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X