স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেসি কি আবারও ইনজুরিতে? 

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

চলতি বছরের কোপা আমেরিকার ফাইনাল থেকে ইনজুরিতে ভুগছেন আর্জেন্টিনার ও ইন্টার মায়ামির প্রাণভোমড়া লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার পর থেকেই মেসিকে আর ফুটবল মাঠে নামতে দেখা যায় নি। এরমধ্যে তিনি মিস করেছেন আর্জেন্টিনা ও তার ক্লাবের বহু ম্যাচ। আশা করা হচ্ছিল চলতি মাসে তিনি ফিরবেন মাঠে। তবে ভক্তদের সেই আশা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ইন্টার মিয়ামির বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি বুধবার (১১ সেপ্টেম্বর) দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন, যা তার ইনজুরি নিয়ে ভক্তদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আসন্ন মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে তার ফেরা নিয়ে ভক্তরা আশাবাদী ছিল কিন্তু মেসির মাঠে অনুশীলনে না থাকা নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছিল।

৩৭ বছর বয়সী মেসিকে বুধবার মাঠে অনুশীলন করতে দেখা না যাওয়ায় তার পুরোনো ইনজুরি ফিরে আসার গুঞ্জন বাড়িয়ে দেয়। মেসি গত দুই মাস ধরে গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠছেন। তবে আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এডুলের মতে, মেসির অনুপস্থিতির পেছনে কোনো নতুন ইনজুরির কারণ নেই। তিনি বর্তমানে ফ্লু-র উপসর্গে ভুগছেন, এজন্য তাকে মাঠের বাইরে রাখা হয়েছিল।

এদিকে মেসির গোড়ালির পুনর্বাসন প্রক্রিয়া চলমান, তবে তার ইনজুরির কোনো নতুন সমস্যা দেখা দেয়নি। ইন্টার মায়ামি আশা করছে, তাদের বিশ্বকাপজয়ী তারকা এই সপ্তাহান্তে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন অথবা আগামী বৃহস্পতিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকবেন।

মেসি সর্বশেষ জুন মাসে ইন্টার মায়ামির হয়ে সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা ম্যাচে খেলেছিলেন। তার অনুপস্থিতিতে অবশ্য ইন্টার মিয়ামি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, এবং শেষ নয় ম্যাচের মধ্যে আটটিতে তারা জয়লাভ করেছে।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মেসির ফেরা অনিশ্চিত হলেও, ইন্টার মায়ামি ভক্তরা তাকে খুব শীঘ্রই মাঠে দেখতে চান। যদি তিনি এই সপ্তাহান্তে না খেলতে পারেন, তবে আগামী সপ্তাহে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তার প্রত্যাবর্তনের জন্য সবাই অপেক্ষা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

১০

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১২

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

১৩

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১৪

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১৫

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১৬

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৭

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৮

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

২০
X