স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাফ জেতায় সাবিনাদের উপদেষ্টা আসিফের অভিনন্দন বার্তা

সাফ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা আসিফ। ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা আসিফ। ছবি : সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে এই জয় ছিনিয়ে আনেন সাবিনা খাতুনের দল। দুর্দান্ত এই জয়ে সাবিনা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সাবিনাদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তিনি।

এর আগে নেপালে শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় দু'দলই। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন মনিকা চাকমা, যার মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে ম্যাচে ফিরে আসতে দেরি করেনি নেপাল। বাংলাদেশকে চাপে ফেলে ৭২ মিনিটে সমতা ফেরায় হিমালয়ের দেশটি। এরপর দুই দলের মধ্যে জমে ওঠে তীব্র প্রতিযোগিতা।

৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে গোল করেন ঋতুপর্ণা চাকমা, যেটি ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। ঋতুপর্ণার অসাধারণ শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। এ গোলটি শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তোলে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে আবারও সাফের সেরা হলো বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশের নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১০

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১১

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১২

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৩

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৪

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৫

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৬

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

টুপির রাজনীতি ও নির্বাচন

১৮

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৯

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

২০
X