মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৯:২১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন না জানিয়েছেন।  ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন না জানিয়েছেন। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গত বছর কাতার বিশ্বকাপ জয় করেন। বিশ্বকাপ জিতে ঘোষণা দিয়েছিলেন এখনই অবসরে যাচ্ছেন না। সাত বারের ব্যালন ডি’ অর জয়ী তারকার ঘোষণার পর সমর্থকরা ভেবেছিলেন ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে মেসিকে। কিন্তু আজ চীনা গণমাধ্যম টাইটানকে স্পোর্টসকে তিনি জানান, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না।

সম্প্রতি লিওনেল মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার ঘোষণার পর থেকে সকল ফুটবল বিশ্লেষকরা দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিল। তারা ধারণা করেছিলেন ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা হওয়ায় মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেন। সেখানেই ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন ফুটবল মহাতারকা।

২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স দাড়াবে ৩৯ বছর। মঙ্গলবার চীনা গণমাধ্যম টাইটান স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সাবেক বার্সেলোনা তারকা প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আগেও বলেছি আগামী বিশ্বকাপে অংশ নিব না। আমার সিদ্ধান্ত এখনও বদল করিনি। বিশ্বকাপটা মাঠে বসে দেখতে পারলে আমার ভালো লাগবে। কিন্তু আমি অংশগ্রহণ করতে চাচ্ছি না।’

ফেব্রুয়ারি মাসে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি যদি শারীরিক ভাবে ফিট থাকি, তাহলে খেলা চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে তার ওপর নির্ভর করছে।’

আর্জেন্টিনা ফুটবল দল আর্ন্তজাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন চীনে অবস্থান করছে। আগামী ১৫ তারিখে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসি বাহিনী। কাতার বিশ্বকাপের ২য় রাউন্ডে ২-১ গোলে সকারুদের হারিয়েছিল মেসির আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X