মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

এবার আনাই মোগিনির ক্যাম্প বর্জন

ফুটবলার আনাই মোগিনি।ে ছবি : সংগৃহীত
ফুটবলার আনাই মোগিনি।ে ছবি : সংগৃহীত

এবার ক্যাম্প বর্জন করেছেন সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী আরেক ফুটবলার আনাই মোগিনি। পাঁচ দিনের ছুটি শেষে ক্যাম্পে যোগ দেননি নারী জাতীয় ফুটবল দলের এই রাইটব্যাট। অন্যদের সঙ্গে তারও ক্যাম্পে ফেরার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে, আর ফিরবেন না খাগড়াছড়ির এই ফুটবলার।

এর আগে বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানান আনাইয়ের বোন আনুচিং মোগিনি। এরপরও ক্যাম্পে নিজেকে জাতীয় দলের অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন আনাই। কিন্তু সাম্প্রতিক সময়ে নারী ফুটবলকে ঘিরে ঘটে যাওয়া নানা নেতিবাচক ঘটনার কারণে ফুটবলের প্রতি অনীহা তৈরি হয়েছে তার। ফলে ক্যাম্পে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আনাই।

এদিকে আরও জানা গেছে, অসুস্থতার কারণে তহুরা ও পরীক্ষার জন্য ক্যাম্পে ফেরেননি নিলুফার। নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পে যোগ দেওয়া দলের এক সিনিয়র ফুটবলার বলেন, ‘সাফ জিতে আসার পর ৯ মাস কেটে গেল। একটা ম্যাচও খেলার সুযোগ হয়নি আমাদের। কোনো লক্ষ্য ছাড়াই দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছি। বেতন বাড়ানোর প্রতিশ্রুতি এখনই পূরণ হয়নি। তার ওপর আমাদের বাবার মতো কোচ ছোটন স্যারও (গোলাম রাব্বানী ছোটন) চলে গেছেন। কীসের আশায় মেয়েরা ক্যাম্পে থাকবে বলেন তো? এভাবে দেখবেন ধীরে ধীরে সবাই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেবে।’

এর আগে ক্যাপ বর্জন করেন সাফজয়ী দলের অন্যতম স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। ক্যাম্পের সঙ্গে সঙ্গে দেশ ছেড়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন। এবার আনাই মোগিনির ফেরার সিদ্ধান্তে নারী ফুটবলের উজ্জ্বল সম্ভাবনা বড়সড় একটা ধাক্কা খেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X