স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শো অফ করে স্কালোনির বকা খেলেন এমি মার্টিনেজ

এমি মার্টিনেজ ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
এমি মার্টিনেজ ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দিল কেন তারা বিশ্বের সেরা দল! দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ চলাকালীন এক মজার ঘটনা নজরে আসে—গোলরক্ষক এমি মার্টিনেজ শো অফ করতে গিয়ে কোচ লিওনেল স্কালোনির রাগের শিকার হন!

মনুমেন্টালে ব্রাজিলের বিপক্ষে দাপুটে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর, ম্যাচের শেষ দিকে এমি মার্টিনেজ নিজের পেনাল্টি বক্সেই শো বোটিং শুরু করেন! তিনি বল নিয়ে ‘কিপ-আপ’ করছিলেন, যা ফুটবলে সাধারণত আক্রমণভাগের খেলোয়াড়রা করে থাকেন। কিন্তু এই আচরণ মোটেও ভালোভাবে নেননি কোচ স্কালোনি। সাইডলাইনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ইশারায় মার্টিনেজকে সতর্ক করেন এবং খেলা চালিয়ে যেতে বলেন।

এই ম্যাচে জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমিওনের গোলে সহজ জয় পায় আর্জেন্টিনা। যদিও দলীয় অধিনায়ক লিওনেল মেসি চোটের কারণে মাঠে নামতে পারেননি, তবে টিভির সামনে বসে সতীর্থদের এই দাপট উপভোগ করেছেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দলের জয় উদযাপন করে প্রশংসা করেন।

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা আগামী জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে। এই ছন্দ ধরে রাখতে মরিয়া স্কালোনির শিষ্যরা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X