ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন যুগান্তর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর।

দেশের শীর্ষস্থানীয় ৩২ মিডিয়া হাউসের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে রোববার বৃষ্টিস্নাত ম্যাচে এটিএন বাংলাকে ২-০ গোলে হারিয়েছে যুগান্তর। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন পর ফের শিরোপার আনন্দে মেতে ওঠেন যুগান্তরের খেলোয়াড়-কর্মকর্তারা।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, বিএসজেএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাফুফে সদস্য মঞ্জুরুল করিম, সিনিয়র ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, স্কয়ার টয়লেট্রিজের ব্র‍্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ এবং বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এসএম সুমন।

যুগান্তরকে প্রথমার্ধে এগিয়ে দেন সাদ্দাম হোসেন ইমরান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক জ্যোতির্ময় মণ্ডল। মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাদ্দাম হোসেন ইমরান। ৪ গোল ও ২ অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন যুগান্তরের অতিথি খেলোয়াড় মাজহারুল ইসলাম মিঠুন। রানার্সআপ এটিএন বাংলার আদদ্বীন সজীব ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। দৈনিক যুগান্তরের এ কে সালমানের হাতে ওঠে সেরা গোলরক্ষকের ট্রফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X