স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হামজাদের ম্যাচে মাঠে ঢুকে পড়লেন দর্শক!

মাঠে ঢুকে পড়া দর্শককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
মাঠে ঢুকে পড়া দর্শককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

প্রায় পাঁচ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ফিরে এসেছে প্রাণ, উত্তেজনা আর গ্যালারির গর্জন। ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু মাঠের একটি দৃষ্টিকটু ঘটনা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, প্রীতি ম্যাচেই নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকে পড়েছেন দর্শক—যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের জন্য হতে পারে বড় শঙ্কার কারণ।

ম্যাচের ৭০ মিনিটে পশ্চিম গ্যালারির গ্রিল টপকে এক দর্শক হঠাৎ মাঠে ঢুকে পড়েন। দৌড়ে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। তবে তার সেই প্রচেষ্টা সফল হয়নি। সঙ্গে সঙ্গে বাফুফের স্টাফ ও দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে টেনে-হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যান। কয়েক মিনিট পর দক্ষিণ গ্যালারি থেকেও আরেক দর্শক মাঠে প্রবেশের চেষ্টা করেন। এবারও তৎপর পুলিশ সদস্যরা দ্রুত তাকে ধরে ফেলেন।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালে সাধারণত মাঠের চারপাশে চলাফেরার উপর কড়া বিধিনিষেধ থাকে। তবে আজকের ম্যাচে সেই নিরাপত্তাব্যবস্থায় কিছুটা ঢিলেঢালা ভাব লক্ষ করা গেছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে দেখা গেছে মাঠের পাশে দাঁড়িয়ে মুঠোফোন ব্যবহার করতে। মাঠের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল খেলা শুরুর আগ থেকেই স্টেডিয়ামের চারপাশে বারবার ঘুরে দেখলেও, গ্যালারি থেকে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঠেকানো যায়নি।

বাফুফের জন্য এই ঘটনা বেশ উদ্বেগজনক। কারণ, কিংস অ্যারেনায় অতীতে দর্শক মাঠে ঢুকে পড়ায় এএফসি ১০-২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করেছে। জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে যদি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে বড় অঙ্কের জরিমানা এবং দেশের ফুটবলের ভাবমূর্তি—দুটিই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিপক্ষ ভুটানকে হারিয়ে মাঠে ফেরাটা যতটা আশাজাগানিয়া, নিরাপত্তা ব্যবস্থার এই ঘাটতি ততটাই হতাশাজনক। বাফুফে হয়তো মাঠে জয় পেয়েছে, তবে মাঠের বাইরের এই পরাজয় নিয়ে এখনই নিতে হবে কঠোর সিদ্ধান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X