মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের কারণে ইরানে আটকে গেছেন ইন্টার মিলান তারকা

মেহদি তারেমি। ছবি : সংগৃহীত
মেহদি তারেমি। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে চরম বিড়ম্বনায় পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। আলজাজিরার বরাতে এএফপি জানিয়েছে, আন্তর্জাতিক দায়িত্ব পালন শেষে দেশে ফিরে আটকে পড়েছেন তারেমি, ফলে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে পারছেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

গত সপ্তাহে ৩২ বছর বয়সী তারেমি ইরানের হয়ে একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করে নিজের জাত চেনান। ম্যাচটি ছিল তেহরানে, যেখানে ইরান ৩-০ গোলে জয় পায়। তবে ম্যাচ শেষে ফিরতি ফ্লাইটে ওঠা সম্ভব হয়নি তার, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের একজন কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তাজনিত জটিলতায় তারেমি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর জন্য ইন্টার মিলান ইতোমধ্যেই মার্কিন মাটিতে প্রস্তুতিতে ব্যস্ত। তবে দলের অন্যতম ভরসা তারেমির অনুপস্থিতি তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে ক্রীড়াবিশ্বেও প্রভাব পড়তে শুরু করেছে, আর তারেমির এই ঘটনাই তার অন্যতম প্রমাণ। এখন দেখার বিষয়, পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং ইন্টার মিলান এই গুরুত্বপূর্ণ সময়ে তারেমিকে ফেরত পায় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X