স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিকোকে ঘিরে বার্সা-অ্যাথলেটিক বিলবাও সংঘাত বাড়ছে

নিকো উইলিয়ামস। ছবি : সংগৃহীত
নিকো উইলিয়ামস। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ও অ্যাথলেটিক বিলবাও তারকা নিকো উইলিয়ামসকে দলে টানতে বার্সেলোনা যে আন্তরিক, সে কথা স্পোর্টিং ডিরেক্টর ডেকো থেকে শুরু করে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা পর্যন্ত সবাই বলেছেন স্পষ্টভাবে। তবে এই হাই-প্রোফাইল সাইনিংকে ঘিরে এবার অ্যাথলেটিক ক্লাব লা লিগার কাছে প্রশ্ন তুলে দিয়েছে বার্সার আর্থিক সামর্থ্য নিয়ে।

স্প্যানিশ উইঙ্গার নিকোর চুক্তিতে ৫৮ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ রয়েছে, আর সেই রিলিজ ক্লজ কার্যকর করে বার্সেলোনা তাকে আনতে চায়। ডেকো সম্প্রতি বলেন, ‘নিকো বার্সেলোনায় যোগ দিতে খুবই আগ্রহী।’ এদিকে লাপোর্তা জানাচ্ছেন, এরই মধ্যে এস্পানিওল থেকে ২৫ মিলিয়নে আনা গোলরক্ষক জোয়ান গার্সিয়া এবং নিকো উইলিয়ামস—এই দুইজনকেই ক্লাব নিবন্ধন করাতে পারবে বলে আশাবাদী তারা।

কিন্তু আথলেটিক ক্লাব সে বিষয়ে সন্দিহান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘লা লিগার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে মেনে খেলোয়াড় সাইন করার সক্ষমতা নিয়ে। যেহেতু আমাদের স্কোয়াডের একজন খেলোয়াড়ের বিষয়ে তাদের স্পোর্টিং ডিরেক্টর প্রকাশ্যে আগ্রহ দেখিয়েছেন, তাই আমাদের এ বিষয়ে জানার অধিকার রয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস এবং অ্যাথলেটিকের সভাপতি জোন উরিয়ার্তে। যদিও লা লিগার পক্ষ থেকে কী জবাব দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাথলেটিক।

অ্যাথলেটিকের অভিযোগে বিস্মিত বার্সা সভাপতি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি অ্যাথলেটিকের প্রতিক্রিয়া বুঝতে পারছি না। সবাইকে নিজের ব্যাপার নিয়ে চিন্তা করা উচিত। আমরা নিয়ম মেনেই কাজ করছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি দুই খেলোয়াড়কে সাইন ও নিবন্ধন করার জন্য।’

বার্সেলোনার আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন নতুন কিছু নয়। গত জানুয়ারিতেও দানি ওলমো ও পাও ভিক্টরের নিবন্ধন নিয়ে বিতর্ক হয়েছিল। তখন স্প্যানিশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে বার্সেলোনাকে বিশেষ ছাড় দেওয়া হয়, যা নিয়ে অসন্তুষ্ট ছিল একাধিক ক্লাব।

তবে এবার বার্সার অবস্থান কিছুটা মজবুত বলে মনে করছেন লাপোর্তা। কিন্তু তেবাস মনে করেন, তাদের এখনো খরচের সীমা ছাড়িয়ে গেছে এবং নতুন চুক্তি করতে হলে অর্থ সংগ্রহ বা ব্যয় কমাতে হবে।

সূত্র জানায়, ২২ বছর বয়সী স্পেন জাতীয় দলের এই উইঙ্গার চলতি গ্রীষ্মেই অ্যাথলেটিক ছেড়ে দিতে চান। তার এজেন্ট ফেলিক্স টাইনটা বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, যদিও এখনো নির্দিষ্ট গন্তব্য জানাননি।

বার্সা আগেও নিকোকে সাইন করতে চেয়েছিল; কিন্তু তখন তার নিবন্ধনের নিশ্চয়তা দিতে না পারায় শেষ মুহূর্তে দানি ওলমোকে দলে নেয় ক্লাবটি।

সান মামেসে বড় ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গে খেলা নিকো ২০২১ সাল থেকে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলেছেন ১৬৭টি ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১১

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১২

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৪

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৭

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৮

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৯

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

২০
X