স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সেলোনার কাছ থেকে ৫৬০ কোটি টাকা পেলেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চার বছর পর, শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে চূড়ান্ত আর্থিক হিসাব চুকিয়ে ফেলেছে বার্সেলোনা। প্রায় ৫৬০ কোটি টাকা (৪৮ মিলিয়ন ইউরো) বকেয়ার মধ্যে শেষ কিস্তি হিসেবে সম্প্রতি ৫৬ কোটি টাকার (৫.৯৬ মিলিয়ন ইউরো) পেমেন্ট সম্পন্ন করেছে কাতালান ক্লাবটি।

সাবেক সভাপতি বার্তোমেউয়ের আমলে আর্থিক বিশৃঙ্খলায় পড়ে যায় বার্সেলোনা। করোনার সময় আর্থিক ক্ষতি সামাল দিতে মেসি সহ বহু খেলোয়াড় ও কোচিং স্টাফের বেতন স্থগিত করা হয়। মেসির বেতন ছিল সবচেয়ে বড়—যা ২০২০ সালের পর থেকে কিস্তিতে পরিশোধ হচ্ছিল।

এই সংকটে শুধু মেসি নন, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সার্জিও বুসকেটস, উসমান ডেম্বেলে, কৌতিনহো, স্যামুয়েল উমতিতি ও সাবেক কোচ রোনাল্ড কোমানও। তাদের সাথেও আলাদা আলাদা চুক্তিতে বকেয়া মিটিয়েছে বার্সেলোনা।

এই বকেয়া মেটানোর মাধ্যমে এক দীর্ঘ অর্থনৈতিক চাপের অধ্যায় থেকে মুক্তি পেল বার্সা। নতুন মৌসুমের দলগঠন ও খেলোয়াড় নিবন্ধনে আর অন্তত পুরনো দেনার কারণে বাধা থাকবে না বলেই আশাবাদী কাতালানরা।

অন্যদিকে, মেসি এখন ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলছেন, যেখানে রাউন্ড অব ১৬'তে তার মুখোমুখি সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ক্যাম্প ন্যুতে তাকে ঘিরে পরিকল্পিত বিদায়ী ম্যাচের আগেই বার্সার শেষ অর্থনৈতিক দায় শেষ করাটাই একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X