স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ন্যু ক্যাম্পে মেসিকে নিয়ে বিদায়ী ম্যাচের পরিকল্পনা বার্সার

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ও ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে এক আবেগঘন বিদায়ী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ন্যু ক্যাম্প স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে এই ম্যাচ আয়োজিত হবে বলে নিশ্চিত করেছেন বার্সার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ত।

২০২১ সালে দীর্ঘ ক্যারিয়ারের পর বার্সেলোনা ছাড়েন মেসি। অর্থনৈতিক জটিলতায় চুক্তি নবায়ন করতে না পারায় তিনি পাড়ি জমান পিএসজিতে, এরপর ২০২৩ সালে নতুন স্বপ্ন নিয়ে নাম লেখান ইন্টার মায়ামিতে। বয়স এখন ৩৮, আর তাই বার্সায় খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ক্যাম্প ন্যুতে তার শেষবারের মতো পা রাখা হবে বিশেষ একটি ম্যাচে।

এলেনা ফোর্ত বলেন, ‘লিও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ ম্যাচ অবশ্যই আয়োজন করা হবে ক্যাম্প ন্যুতে, যখন স্টেডিয়াম ১০০% প্রস্তুত থাকবে। এটা হবেই, কারণ মেসি বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়।’

চলতি গ্রীষ্মে এশিয়া সফরে যাচ্ছে বার্সেলোনা। এরপর ১০ আগস্ট ঘরের মাঠে আয়োজিত হবে ঐতিহ্যবাহী জোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হিসেবে সম্ভাব্য নাম চাউর হচ্ছে সেস ফ্যাব্রেগাসের ক্লাব কোমোর।

ফোর্ত আরও জানান, ‘আমরা বিশ্বের সেরা দল গড়ার চেষ্টা করছি। খেলোয়াড়রা যাদের চায়, স্পোর্টস ডিপার্টমেন্ট তাদের আনার জন্য কাজ করছে।’

বার্সেলোনা-সমর্থকদের অপেক্ষার পালা, কবে আবার রাজকীয় স্টাইলে মেসিকে বিদায় জানানো হবে তারই প্রতীক্ষায় ফুটবলবিশ্ব।

যেখানে ন্যু ক্যাম্প, সেখানে মেসি—এই গল্পের শেষ অধ্যায়টিও হবে কিংবদন্তির মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X