বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ী বার্তায় পিএসজিকে প্রশংসায় ভাসালেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির যাত্রা শেষ। শেষ ষোলোতে লিওনেল মেসির দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে বিদায়বেলায় কোনো অভিযোগ নয়—বরং প্রাক্তন ক্লাব ও সতীর্থদের প্রতি ছিল শ্রদ্ধা আর কৃতজ্ঞতার বার্তা।

ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে মেসি লেখেন, ‘আজ আমাদের ক্লাব বিশ্বকাপ শেষ হলো ইউরোপ চ্যাম্পিয়নের বিপক্ষে হেরে। পিএসজিতে এখনো অনেকে আছে যাদের আমি ভালোবাসি। আবার দেখা হওয়াটা ছিল আনন্দের।’

পোস্টে তিনি তার সতীর্থদের কৃতিত্ব দেন এবং গর্ব করে বলেন, ‘আমরা টুর্নামেন্টের সেরা ১৬-তে জায়গা করে নিয়েছি—এটাই আমাদের লক্ষ্য ছিল। এখন মনোযোগ দিচ্ছি এমএলএস এবং সামনের চ্যালেঞ্জগুলোর দিকে।’

এই ম্যাচে মেসি মুখোমুখি হন তার সাবেক ক্লাব পিএসজির এবং প্রাক্তন বার্সেলোনা কোচ লুইস এনরিকের সঙ্গেও। ম্যাচের আগেই মেসিকে দেখা যায় সাবেক সতীর্থদের সঙ্গে হাসিমুখে কোলাকুলি করতে—এক অনন্য পুনর্মিলন।

তবে ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে মেসি আরও স্পষ্টভাবে স্বীকার করেন দুই দলের মধ্যে পার্থক্যের কথা। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি লড়াই করার, কিন্তু পিএসজি তো বর্তমান চ্যাম্পিয়নস লিগজয়ী দল—তারা এখন বিশ্বের অন্যতম সেরা। এমন দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা খুব কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি, নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। ফল যাই হোক, এই আসরে আমাদের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এই জায়গায় এসে পৌঁছানোই আমাদের প্রাপ্তি।’

মেসির ভাষায় ফুটে ওঠে এক সম্মানজনক পরাজয়ের আত্মবিশ্বাস এবং পিএসজির প্রতি অকুণ্ঠ প্রশংসা—‘তাদের সঙ্গে লড়াই করা যায় না, তারা সেরা।’

শেষ কথায় বলা যায়, মাঠে বড় ব্যবধানে হারলেও মেসির বিদায়ী বার্তা যেন সম্মান ও শ্রদ্ধার এক উদাহরণ—যেখানে হারের মধ্যেও থাকে গৌরব, থাকে ভালোবাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X