স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা

অভিযুক্ত ফুটবলার থমাস পার্টে। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ফুটবলার থমাস পার্টে। ছবি : সংগৃহীত

সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ গঠন করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত এই ঘানার ফুটবল তারকার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। এক নারীকে দুবার, অন্য নারীকে তিনবার ধর্ষণ এবং তৃতীয় একজনকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

৩২ বছর বয়সী পার্টে ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবেন। তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানিয়েছেন, পার্টে সব অভিযোগ অস্বীকার করছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগকে স্বাগত জানাচ্ছেন।

আর্সেনাল ক্লাব জানিয়েছে, পার্টের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে এবং চলমান আইনি প্রক্রিয়ার কারণে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।

২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন পার্টে। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৪ গোল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আর্সেনালের হয়ে খেলেছেন আরও ১২টি ম্যাচ।

লন্ডন উত্তরাঞ্চলের ক্রাউন প্রসিকিউশনের প্রধান জাসওয়ান্ট নারওয়াল বলেন, ‘প্রমাণাদি পর্যালোচনার পর পার্টের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে তাকে অবশ্যই ন্যায্য বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে।’

মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি বলেন, ‘আমাদের অগ্রাধিকার এখনো সেই নারী ভুক্তভোগীদের প্রতি সমর্থন দেওয়া। যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে কিংবা কোনো তথ্য জানেন, তাদের পুলিশকে সহযোগিতা করতে আহ্বান জানানো হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X