মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

জোতার শেষকৃত্যে না গিয়ে পার্টিতে, সমালোচনার মুখে লিভারপুল তারকা

দিয়েগো জোতার শেষকৃত্যে লিভারপুলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
দিয়েগো জোতার শেষকৃত্যে লিভারপুলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

লিভারপুল ও পর্তুগালের ফুটবল তারকা দিয়োগো জোতার মৃত্যুর পর পুরো ফুটবল বিশ্ব যখন শোকাহত, তখন এক অপ্রত্যাশিত ঘটনায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন লিভারপুলে জোতার সতীর্থ লুইস দিয়াজ। পর্তুগালে জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্যে অনুপস্থিত থাকার পাশাপাশি নিজ শহর বারাঙ্কিয়ায় এক ইনফ্লুয়েন্সার ইভেন্টে অংশগ্রহণ করে হাসিমুখে ছবি তোলায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এই কলম্বিয়ান উইঙ্গারের ওপর।

জোতার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছিলেন দিয়াজ। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কোনো ভাষা নেই... আত্মাটা কেঁদে উঠে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও মানুষ হিসেবে সে অসাধারণ ছিল। আমাকে যে সহানুভূতি দেখিয়েছিল, তা কখনো ভুলব না। রুটে, তার তিন সন্তান এবং পরিবারকে আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে।’

তবে কথার সাথে কাজের মিল না থাকায় ক্ষুব্ধ ভক্তরা। লিভারপুল সমর্থকদের বড় একটি অংশ দিয়াজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ২০২৩ সালে দিয়াজের বাবাকে অপহরণ করা হলে জোতা কিভাবে সহানুভূতি জানিয়েছিলেন—মাঠে দিয়াজের জার্সি উঁচিয়ে রেখেছিলেন জনসমক্ষে। এমনকি দিয়াজের বাবা মানে দিয়াজও সামাজিক মাধ্যমে সেই ঘটনার কথা স্মরণ করে জোতার প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। সতীর্থের মৃত্যুর পর তার শেষযাত্রায় না গিয়ে ইনফ্লুয়েন্সার ও ধর্মীয় প্রচারক জে.এইচ. ডে লা ক্রুজের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন দিয়াজ, যিনি ইনস্টাগ্রামে ৮ লাখের বেশি ফলোয়ার নিয়ে খ্যাতিমান। ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে, এবং ফুটবল ভক্তদের একাংশ সরাসরি দিয়াজকে ক্লাব থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।

এ বিষয়ে দিয়াজ স্থানীয় গণমাধ্যম Win Sports-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘খবরটা শুনে কান্না থামাতে পারিনি। লিভারপুলে আমার শুরুর সময়টায় জোতা আমার পাশে ছিল। তার পরিবার আমাকে আপন করে নিয়েছিল। আমরা শুধু সতীর্থ ছিলাম না, ভালো বন্ধুও ছিলাম। ওর মৃত্যু আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি।’

তবে তার এসব আবেগঘন বক্তব্যও সমালোচকদের মন গলাতে পারেনি। অনেকেই মনে করছেন, আবেগ প্রকাশের চেয়ে কাজের মাধ্যমেই সম্মান দেখানো জরুরি ছিল।

দিয়োগো জোতার মৃত্যুতে ফুটবল বিশ্ব যেখানে শোকে স্তব্ধ, সেখানে লুইস দিয়াজের আচরণ যেন সেই আবেগকে আহত করেছে। প্রাক্তন সতীর্থের প্রতি শ্রদ্ধা জানানো কি শুধুই কথার ব্যাপার? না কি আচরণে প্রকাশ পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X