স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালকে যে সতর্কবার্তা দিলেন ক্রুস

লামিন ইয়ামাল ও টনি ক্র্ুস। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল ও টনি ক্র্ুস। ছবি : সংগৃহীত

লা লিগার মঞ্চে বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের উত্থান যেন গল্পের মতোই। মাত্র ১৭ বছর বয়সেই বার্সা ও স্পেনের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে। তবে এই প্রতিভার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জটাও যে সহজ নয়, সে বিষয়েই সতর্কবার্তা দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি টনি ক্রুস।

জার্মান এই মিডফিল্ডার সম্প্রতি লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন, ‘আমি ১৭ বছর বয়সে বায়ার্নের মূল দলে জায়গা পেয়েছিলাম। কিন্তু ইয়ামালের যে মান, আমি সেই স্তরে ছিলাম না। তার মধ্যে যে প্রাকৃতিক প্রতিভা আছে, সেটা অসাধারণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ধারাবাহিকতা। কঠিন মুহূর্তেও সে দায়িত্ব নেয়, যা এই বয়সে একেবারেই স্বাভাবিক নয়।’

ক্রুস আরও যোগ করেছেন, ‘একজন খেলোয়াড়ের ক্যারিয়ার হলো একটি ম্যারাথন দৌড়ের মতো, স্প্রিন্ট নয়। আগামী ৫-১০ বছরে দেখা যাবে, সে কতটা পরিণত হয় এবং মাঠের বাইরের চ্যালেঞ্জগুলো সে কতটা সামলাতে পারে। সাফল্য কেবল মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না, মাঠের বাইরের বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। জীবনের নানা দিক সামলানোর ক্ষমতা থাকতে হবে।’

টনি ক্রুসের এমন বক্তব্য যেন ইয়ামালের জন্য এক ধরনের সতর্ক সংকেত। কারণ, ইতোমধ্যেই ক্লাব ও দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তার উপর নির্ভরশীলতা বেড়েছে। ইউরো ২০২৪-এও স্পেনের হয়ে চমৎকার খেলেছেন ইয়ামাল, যেখানে কোয়ার্টার ফাইনালে জার্মানিকে বিদায় জানিয়েছিল স্পেন।

তবে ক্রুসের মতো একজন অভিজ্ঞ তারকা যখন তরুণ খেলোয়াড়কে মাঠের বাইরের চ্যালেঞ্জের ব্যাপারে সতর্ক করেন, তখন বিষয়টি অনেক বেশি গুরুত্বের দাবি রাখে। কারণ, তরুণ বয়সে তারকারা প্রায়ই খ্যাতি ও বাইরের চাপের কারণে পথ হারিয়ে ফেলেন।

আগামী মৌসুমে ইয়ামালকে বার্সেলোনার আক্রমণভাগের নেতৃত্ব দিতে দেখা যাবে রবার্ট লেভানডভস্কি ও রাফিনিয়ার সঙ্গে। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপও দোরগোড়ায়। ফলে চাপ ও প্রত্যাশার মাত্রা আরও বাড়বে এই স্প্যানিশ বিস্ময়বালকের ওপর।

সুতরাং মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের জীবনও সঠিকভাবে সামলানোই ইয়ামালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে—যা টনি ক্রুসের অভিজ্ঞ বার্তাই নতুন করে মনে করিয়ে দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X