স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার কোল্ডপ্লের ‘কিস ক্যামে’ মেসি-আন্তোনেলা ধরা

কোল্ডপ্লে কনসার্টে মেসি ও আন্তোনেলা। ছবি : সংগৃহীত
কোল্ডপ্লে কনসার্টে মেসি ও আন্তোনেলা। ছবি : সংগৃহীত

কখনো কিস ক্যাম বিতর্ক তৈরি করে চাকরি কেড়ে নেয়, আবার কখনো তা হয়ে ওঠে ভালোবাসা ও ভক্তির অনন্য স্মারক। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন মার্কিন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যাম’-এ তারই প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তার সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়ার পর পদত্যাগ করেছেন- বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে করপোরেট জগতে। ঠিক সে সময়ে, একই ব্যান্ডের কনসার্টেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়লেন ফুটবল সম্রাট লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো- তবে এবার তা মিষ্টি মুহূর্তে রূপ নেয় ভাইরাল ভালোবাসায়।

রোববার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লের ‘Music of the Spheres’ ওয়ার্ল্ড ট্যুরের শেষ মার্কিন কনসার্টে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। পারিবারিক স্যুইটে ছিলেন স্ত্রী আন্তোনেলা ও তিন সন্তান নিয়ে। হঠাৎ কনসার্টের মাঝে বড় স্ক্রিনে ধরা পড়ে তাদের রোমান্টিক মুহূর্ত- ‘কিস ক্যাম’ পুরো স্টেডিয়ামে বাজিয়ে তোলে এক আবেগঘন সুর।

কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন মঞ্চ থেকেই মেসিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজ আমাদের ব্যান্ডের গান শুনতে আসার জন্য সর্বকালের সেরা ক্রীড়াবিদকে ধন্যবাদ।’

মেসির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই গ্যালারি যেন বিস্ফোরিত হয়ে ওঠে- মেসি! মেসি! চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

সাম্প্রতিক সময়ে কোল্ডপ্লের আরেক কনসার্টেই অ্যাস্ট্রোনোমার সিইও অ্যান্ডি বাইরন ও তার কোম্পানির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটের ‘কিস ক্যাম’ দৃশ্য ভাইরাল হওয়ার পর তাদের দুজনকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং পরে বাইরন পদত্যাগ করেন। এ ঘটনা করপোরেট শুদ্ধাচার, নীতিমালা এবং জনমতের গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করে।

কিন্তু মেসি-আন্তোনেলার মুহূর্ত ছিল সম্পূর্ণ বিপরীত, একটি স্বচ্ছ, উষ্ণ পারিবারিক ভালোবাসার উদযাপন। ভক্তদের কাছে তা ছিল কিংবদন্তির আরও একটি মানবিক রূপ দেখার সুযোগ।

সাম্প্রতিক ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারলেও মেসি এখনো আছেন আলোচনার শীর্ষে। কনসার্টে তার উপস্থিতি, পারিবারিক মুহূর্ত এবং ক্রিস মার্টিনের সরাসরি স্বীকৃতি- সব মিলিয়ে এটি পরিণত হয়েছে এক আবেগঘন সন্ধ্যায়, যেখানে কিস ক্যাম বিতর্ক নয়, বরং ভালোবাসা, স্নেহ এবং কিংবদন্তির প্রতি শ্রদ্ধা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X