স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটি ছাড়ার পর ১৫ বছর বিশ্রামের ইঙ্গিত গার্দিওলার!

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির সফলতম কোচ পেপ গার্দিওলা আবারও জানিয়ে দিলেন—এই অধ্যায়ের পর তিনি কোচিং থেকে বিরতি নেবেন। শুধু তাই নয়, সেই বিরতি হতে পারে এক বছরেরও বেশি, এমনকি ১৫ বছর পর্যন্ত দীর্ঘ।

৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচ ২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর থেকে জিতেছেন ১৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ। যদিও ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি ছিল ট্রফিশূন্য—গার্দিওলার অধীনে যা প্রথমবার।

সম্প্রতি জিকিউ স্পেনকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন,

ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার এই অধ্যায় শেষ হলেই আমি বিরতি নেব, এটা একরকম নিশ্চিতই। কত বছর, জানি না—এক বছর, দুই, পাঁচ বা পনেরো। তবে আমি থামব, নিজেকে সময় দেব। শরীর, মন—সব কিছুকে নিয়ে নতুন করে ভাবতে চাই।

গার্দিওলা আরও বলেন, ‘এই মৌসুমে আমি প্রায় প্রতিটি অ্যাওয়ে স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের কাছ থেকে শুনেছি—‘তোমাকে বরখাস্ত করা হবে কাল সকালে।’ এমন পেশা আর কোথায় আছে যেখানে হাজার হাজার মানুষ চায় আপনি চাকরি হারান?’

গত মৌসুমে সিটি চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগেই ছিটকে পড়ে, লিগ শেষ করে তৃতীয় স্থানে এবং এফএ কাপ ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে পারেনি। তবে গার্দিওলার মতে, মৌসুমটি পুরোপুরি ব্যর্থ নয়।

‘আমরা যদি পেছনে তাকাই, দেখব ব্যাপারটা অতটা খারাপ হয়নি। হ্যাঁ, অনেক ম্যাচ জিততে পারিনি, টানা ১৩-১৪ ম্যাচ জয়হীন ছিলাম। কিন্তু এটা আমাদের বাস্তবতা দেখিয়েছে। তাতে আমরা আরও শক্ত হয়ে ফিরে আসব।’

গার্দিওলা বিশ্বাস করেন, এই ধাক্কা ভবিষ্যতের জন্য ভালোই হবে সিটির: ‘সাফল্য মানুষকে বিভ্রান্ত করে। আমাদের এত বছর সেটা হয়নি, কিন্তু এবার হয়েছে। তাই আমি মনে করি, এটা আমাদের আগামী পাঁচ-দশ বছরের জন্য ইতিবাচক একটি শিক্ষা।’

২০২৭ সালে গার্দিওলার বর্তমান চুক্তি শেষ হবে। এরপর কী করবেন—তা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি, তবে নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকেই এখন অগ্রাধিকার দিতে চান।

ম্যানচেস্টার সিটি নতুন মৌসুম শুরু করবে আগস্ট ১৬ তারিখে, উলভারহ্যাম্পটনের বিপক্ষে। গার্দিওলার ভাষায়,“এবার আমরা আরও ভালো করব। প্রস্তুত থাকুন।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X