স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্রাম চান না মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মাঠে ফেরার সঙ্গে সঙ্গেই লিওনেল মেসি যেন আবারও প্রমাণ করলেন কেন তিনি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। বুধবার রাতে লিগস কাপ-এ আটলাসের বিপক্ষে ম্যাচে দুটি দুর্দান্ত অ্যাসিস্ট, যার মধ্যে একটি ছিল স্টপেজ টাইমে জয়সূচক গোল—এসবের মাধ্যমেই ইন্টার মায়ামিকে এনে দিলেন ২-১ গোলের নাটকীয় জয়।

এমএলএস অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামেন মেসি। কিন্তু প্রথমার্ধে ছন্দ খুঁজে পেতে কিছুটা লড়াই করতে হয়েছে বলে জানান তিনি। ‘সত্যি বলতে, গরমের কারণে এবং আগের ম্যাচ না খেলায় আজকের শুরুটা কঠিন ছিল। বিশ্রাম অনেকের জন্য ভালো হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে নয়। আমি খেললেই ছন্দ পাই,’ ম্যাচ শেষে বলেন মেসি।

তিনি আরও যোগ করেন, ‘আমাকে খেলতে দিতে হবে। আমি প্রতিটি ম্যাচ খেলার মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারি। প্রথমার্ধে সেটা বোঝা গেছে, তবে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শেষ মুহূর্তে মেসির ক্রস থেকে মার্সেলো ওয়েইগান্টের গোলে জয় পায় ইন্টার মায়ামি। যদিও প্রথমে লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন, কিন্তু ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত বদলায় এবং গোলটি বৈধ ঘোষণা করা হয়।

মেসির ফর্ম এতটাই দুর্দান্ত যে, মায়ামির গত ২৭টি গোলের মধ্যে ২১টি গোলেই সরাসরি অবদান রেখেছেন—গোল কিংবা অ্যাসিস্ট।

নতুন যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এদিন তার ইন্টার মায়ামি অভিষেক ম্যাচ খেলেছেন, এবং মেসির সঙ্গে তার বোঝাপড়া চোখে পড়ার মতো ছিল। কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘রদ্রিগো আমাদের দলে নতুন মাত্রা এনেছে। ও বিশ্বচ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং লিওর সঙ্গে ওর বোঝাপড়া অসাধারণ—মাঠের ভিতরেও, বাইরে থেকেও।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা লিওর সঙ্গে খেলেছি, জানি এই ধরনের সংযোগ খুব বিরল। আমাদের সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’

এই জয়ের পর মায়ামির সামনে এখন নেকাক্সা ও পুমাসের বিপক্ষে লিগস কাপ গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ।

মেসির ভাষায়, ‘মেক্সিকান দলগুলোর বিপক্ষে খেলা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ। এই টুর্নামেন্ট সংক্ষিপ্ত হলেও ট্রফি জয়ের সুযোগ আছে। আমরা প্রতি বছরই লড়াই করি, এবারও করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X