স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ‘ফিলিস্তিনি পেলে’

না ফেরার দেশে চলে গেলেন সুলেইমান আল-ওবেইদ। ছবি : সংগৃহীত
না ফেরার দেশে চলে গেলেন সুলেইমান আল-ওবেইদ। ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা সুলেইমান আল-ওবেইদ। ৪১ বছর বয়সী এই সাবেক জাতীয় দলের খেলোয়াড়কে বলা হতো ‘ফিলিস্তিনের পেলে’। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন তাকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করেছে।

ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শহীদ হয়েছেন সুলেইমান আল-ওবেইদ।’

পাঁচ সন্তানের জনক আল-ওবেইদ তার দীর্ঘ ক্যারিয়ারে ফিলিস্তিনের জন্য ছিলেন এক অনন্য অনুপ্রেরণা। তিনি খেলোয়াড় ছিলেন যেমন, তেমনি ছিলেন একজন জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বও—যিনি জীবনের শেষ দিন পর্যন্ত ফিলিস্তিনের মাটিতে, তার জনগণের পাশে ছিলেন।

আল-ওবেইদের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল গাজার ক্লাব খাদামাত আল-শাতি থেকে। এরপর তিনি খেলেছেন পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাব এবং পরে গাজা স্পোর্টস ক্লাব-এ। জাতীয় দলের জার্সিতেও ছিলেন নিয়মিত মুখ।

নিজের ক্যারিয়ারে তিনি করেছেন শতাধিক গোল—যা তাকে ফিলিস্তিনি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলস্কোরারে পরিণত করেছে।

৩২১ জন শহীদ—ফুটবলের রণক্ষেত্র এখন ফিলিস্তিন

ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩২১ জন ক্রীড়াঙ্গনের মানুষ শহীদ হয়েছেন—যাদের মধ্যে রয়েছেন খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠক ও বোর্ড সদস্যরা।

সুলেইমান আল-ওবেইদের মৃত্যু শুধু ফিলিস্তিনি ফুটবলের নয়, গোটা ক্রীড়াবিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। গোল করার মাঠ থেকে উঠে যাওয়া এই নীরব নায়ক শেষ পর্যন্ত জীবন দিলেন যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমির পাশে দাঁড়িয়ে।

একজন খেলোয়াড়ের গল্প, যা শেষ হলো আগুনের ধোঁয়ার মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১০

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১২

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৪

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৫

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৬

যুবদল নেতা বহিষ্কার

১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৮

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X