স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি পেলের মৃত্যু নিয়ে উয়েফাকে সরাসরি প্রশ্ন সালাহর

আল-ওবেইদের মৃত্যুতে উয়েফার দেওয়া পোস্ট ঘিরে প্রশ্ন তুলেছেন সালাহ। ছবি : সংগৃহীত
আল-ওবেইদের মৃত্যুতে উয়েফার দেওয়া পোস্ট ঘিরে প্রশ্ন তুলেছেন সালাহ। ছবি : সংগৃহীত

লিভারপুল তারকা মোহামেদ সালাহ উয়েফার প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন ফিলিস্তিনি ফুটবলার সুলাইমান আল-ওবেইদকে নিয়ে দেওয়া এক পোস্টকে ঘিরে। উয়েফা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফিলিস্তিনি পেলে’ খ্যাত এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানালেও, মৃত্যুর কারণ ও প্রেক্ষাপট উল্লেখ করেনি।

৪১ বছর বয়সী আল-ওবেইদ বৃহস্পতিবার দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন—এ তথ্য দিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে ২ গোলসহ শতাধিক গোলের মালিক ছিলেন তিনি।

শুক্রবার উয়েফা এক্স-এ লিখেছিল—“বিদায় সুলাইমান আল-ওবেইদ, ‘ফিলিস্তিনি পেলে’। অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে যে আশা জুগিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।”

কিন্তু শনিবার সালাহ সরাসরি জিজ্ঞেস করলেন—‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’

উয়েফা এখনো সালাহর মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। তাতে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায়ই ইসরায়েলি অভিযানে কমপক্ষে ৩৮ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের তথ্যমতে, গত মে মাসের শেষ দিক থেকে খাদ্যের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে সালাহ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের প্রতি অনুরোধ করেছিলেন, ‘নিরীহ প্রাণহানি ঠেকাতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১০

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১১

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১২

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৩

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৪

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৫

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৬

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৭

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৮

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৯

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

২০
X