বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় মানেন রিয়ালের নতুন তারকা

মেসিকেই সেরা মানেন রিয়ালের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ছবি : সংগৃহীত
মেসিকেই সেরা মানেন রিয়ালের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনোর আত্মপ্রকাশের দিনই আলোচনায় চলে এলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টাইন এই কিশোর ফুটবলারের মুখে মেসির প্রশংসা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্প্যানিশ সংবাদমাধ্যম পর্যন্ত।

১৮তম জন্মদিনে (১৪ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুনো। উপস্থাপনা অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন—‘বিশ্বের সেরা ফুটবলার কে?’ বিন্দুমাত্র দ্বিধা না করেই উত্তর এলো, ‘আমি আর্জেন্টাইন, আর আমার জন্য বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এর বেশি বলার কিছু নেই।’

তার এ মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আর রিয়াল মাদ্রিদের অনুষ্ঠান পরিণত হয় বার্সার সর্বকালের সেরা আইকনের প্রতি এক অপ্রত্যাশিত সম্মান প্রদর্শনে।

মাস্তানতুনোকে রিভার প্লেট থেকে আনা হয়েছে প্রায় ৬৩.২ মিলিয়ন ইউরোর চুক্তিতে, যা চলবে ২০৩১ সাল পর্যন্ত। তবে সেই বিশাল অঙ্কের চেয়েও বেশি আলোচনায় এসেছে মেসিকে সেরা বলার ঘটনাটি।

বার্সেলোনা সমর্থকদের জন্য এটি এক ধরনের ‘নিঃশব্দ জয়’। কারণ প্রতিদ্বন্দ্বী ক্লাবের নতুন প্রতিভা যখন ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম না নিয়ে মেসিকে বেছে নেন, তখন তা কাতালান ক্লাবের পরিচিতিকে আরও দৃঢ় করে।

যদিও মেসিকে বেছে নেওয়ার পেছনে তার আর্জেন্টাইন পরিচয় বড় ভূমিকা রেখেছে, তবুও এই বক্তব্য প্রমাণ করে—ফুটবলে শ্রেষ্ঠত্ব মাপা হয় এখনো মেসির মানদণ্ডে, আর সেই মানদণ্ড গড়ে উঠেছিল বার্সেলোনার রঙে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X