স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ, এবার শিরোপা যাবে কার ঘরে?

ইংলিশ প্রিমিয়ার লিগ লোগো। ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগ লোগো। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ আবারও ফিরছে জমজমাট প্রতিযোগিতা ও উত্তেজনা নিয়ে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। গত মৌসুমের সেরা চার—লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসিই এবারও শিরোপার মূল দাবিদার হিসেবে মৌসুম শুরু করছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ও অ্যাস্টন ভিলা চায় ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করতে, আর টটেনহ্যাম নতুন কোচের অধীনে স্থিতি ফেরাতে মরিয়া।

লিভারপুল: নতুন রূপে শিরোপা রক্ষার লড়াই

আর্নে স্লটের অধীনে দুর্দান্ত মৌসুম কাটিয়ে নতুন মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরেছে লিভারপুল। ফ্লোরিয়ান ভার্টজ ও হুগো একিতিকে যুক্ত হয়ে আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছেন। ফুল ব্যাকে এসেছে জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজ। লুইস দিয়াজ ও দারউইন নুনেজ বিদায় নিলেও মোহাম্মদ সালাহকে ঘিরে নতুন আক্রমণ সাজানো হয়েছে। ডিফেন্স শক্ত করতে মারক গুহি ও জিওভান্নি লিওনির চুক্তিও প্রায় চূড়ান্ত।

আর্সেনাল: অসম্পূর্ণ স্বপ্ন পূরণের মিশন

গত মৌসুমে শিরোপা হাতছাড়া হওয়ায় আর্সেনাল এবার চেয়েছে দলে গভীরতা বাড়াতে। মিকেল আর্তেতা এনেছেন মার্টিন সুবিমেন্দি, ভিক্টর গিয়কেরেস ও ননি মাদুয়েকে। ইনজুরিতে ভোগা গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যদি ফিট থাকে, তবে এবার গোলের সুযোগ নষ্ট না করাই হবে মূল চাবিকাঠি।

ম্যানচেস্টার সিটি: পুনরুত্থানের চ্যালেঞ্জ

গত মৌসুমে খারাপ শুরুর পরও তৃতীয় হয়েছিল সিটি। এবার এসেছে তিজানি রেইজন্ডার্স, রায়ান আইত-নৌরি ও রায়ান চেরকি। তবে রদ্রির ইনজুরি ও কভাচিচ-ফোডেনের অনুপস্থিতি মাঝমাঠে বড় শূন্যতা তৈরি করেছে। গার্দিওলার জন্য এই সমস্যা সমাধান করাই হবে মৌসুমের বড় পরীক্ষা।

চেলসি: বদলের ভিড়ে স্থিতি খোঁজা

কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের পর চেলসি এবার চায় ঘরোয়া মঞ্চে আধিপত্য। জোয়াও পেদ্রো ও জেমি গিটেন্সসহ আট নতুন সাইনিং স্কোয়াডে নতুন উদ্দীপনা এনেছে। তবে বারবার দলে বড় পরিবর্তন আসা ম্যানেজার এনজো মায়েরেসকার জন্য স্থিতি রক্ষা কঠিন করে তুলতে পারে।

ম্যানচেস্টার ইউনাইটেড ও বাকিরা

গোল খরায় ভোগা ইউনাইটেড দলে যুক্ত করেছে বেনজামিন সেসকো, ব্রায়ান এমবেউমো ও মাথ্যুস কুনহা। তবে মাঝমাঠে গভীরতার অভাব রয়ে গেছে। নতুন মৌসুমে রুবেন আমোরিমের অধীনে বড় পরিবর্তন আশা করছে সমর্থকরা।

অন্যদিকে নিউক্যাসলকে নতুন মৌসুমের শুরুতে ভাবাচ্ছে আলেকজান্ডার ইসাকের ভবিষ্যৎ, যিনি গত মৌসুমে দলের এক-তৃতীয়াংশ গোল করেছিলেন। অ্যাস্টন ভিলা সীমিত পরিবর্তনে আস্থা রেখেছে, তবে ইউরোপীয় ফুটবলে ধারাবাহিকতা বজায় রাখাই হবে তাদের বড় লক্ষ্য।

টটেনহ্যাম: নতুন কোচে নতুন শুরু

আঙ্গে পোস্টেকগ্লুকে বিদায় দিয়ে এসেছে থমাস ফ্র্যাঙ্ক। রক্ষণে নতুন সেন্টার-ব্যাক ও জোয়াও পালিনহার আগমন ইতিবাচক হলেও সন হিউং-মিন বিদায় নেওয়া এবং জেমস ম্যাডিসনের ইনজুরি আক্রমণভাগকে দুর্বল করেছে। মৌসুমে সম্মানজনক অবস্থান পেতে হলে দ্রুতই তাল খুঁজে পেতে হবে স্পার্সকে।

এবারের প্রিমিয়ার লিগ তাই শুধু শিরোপার লড়াই নয়—এটা হবে শক্তি, কৌশল ও মানসিকতার এক বিশাল পরীক্ষা। শেষ পর্যন্ত কে হাসবে, তা বলবে সময়ই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X