বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ চলাকালীন জোতাকে খুঁজছিলেন লিভারপুল কোচ স্লট

জোতাকে অশ্রুচোখে স্মরণ করে পুরো অ্যানফিল্ড। ছবি : সংগৃহীত
জোতাকে অশ্রুচোখে স্মরণ করে পুরো অ্যানফিল্ড। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সূচনা ম্যাচটিই লিভারপুলের জন্য ছিল দারুণ আবেগময়। বোর্নমাউথের বিপক্ষে ৪–২ গোলের জয় উদযাপিত হয়েছে কেবল মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোতাকে স্মরণ করেও।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোচ আরনে স্লট বললেন, ম্যাচ ২–২ এ আসার পর যাকে মাঠে নামানোর কথা তিনি ভাবছিলেন, সেই খেলোয়াড় আর নেই— ‘২–২ থাকার সময় আপনি জানেন আমি কাকে খুঁজছিলাম—দিয়োগো জোতাকে। কিন্তু খুবই কষ্টকর কারণেই তাকে আর কোনদিন নামানো সম্ভব নয়।”

৩ জুলাই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা। বেঞ্চ থেকে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় হিসেবে তাকে নিয়মিত ব্যবহার করতেন স্লট। সেই ভূমিকা এবার পালন করেন কিয়েসা

ম্যাচে লিভারপুল শুরুতেই ২–০ ব্যবধানে এগিয়ে গেলেও বোর্নমাউথ ঘুরে দাঁড়িয়ে সমতা এনে ফেলে সেমেনিওর জোড়া গোলে। ঠিক সেই সময় বেঞ্চ থেকে বদলি হিসেবে নামেন ফেডেরিকো কিয়েসা এবং ৮৭তম মিনিটে গোল করে লিভারপুলকে ৩–২ এগিয়ে দেন। যোগ করা সময়ে মোহাম্মদ সালাহ করেন চতুর্থ গোল।

স্লট বলেন, “এটা আমার অ্যানফিল্ডে দেখা সবচেয়ে আবেগঘন রাত। শুধু দলের পারফরম্যান্সের জন্যই নয়, প্রতিটি মূহূর্তে দিয়োগোকে স্মরণ করার জন্যও।”

ম্যাচের শুরুতে গ্যালারিতে বিশাল মোজাইক, ২০ মিনিটের করতালি— পুরো অ্যানফিল্ড এক সঙ্গে শ্রদ্ধা জানায় জোটাকে। কোচ স্লট জানিয়েছেন, এই মৌসুমজুড়ে প্রতিটি মাঠে তার স্মৃতি বয়ে নিয়ে খেলতে চান তারা।

বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এবার আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। লক্ষ্য স্পষ্ট—শিরোপা ধরে রাখা এবং চ্যাম্পিয়ন্স লিগের আগের মৌসুমের হতাশা মুছে ফেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X