স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সাথে বিদায় বললেন আরও এক আর্জেন্টাইন তারকা

ওটামেন্ডি, ডি পল ও মেসি। ছবি : সংগৃহীত
ওটামেন্ডি, ডি পল ও মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন জাতীয় দলে আসলেই শুরু হয়েছে প্রজন্ম বদলের সুর। মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল মেসি যখন শেষবারের মতো বাছাইপর্ব খেললেন দেশের মাটিতে, ঠিক তখনই তার সতীর্থ নিকোলাস ওটামেন্ডিও জানালেন একই খবর—এটাই আর্জেন্টিনায় তার শেষ নৃত্য।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওটামেন্ডি বললেন, ‘যদি জাতীয় দলের হয়ে আর কোনো অফিসিয়াল ম্যাচ দেশে না হয়, তবে এটাই আমার শেষ ম্যাচ আর্জেন্টিনায়। দ্য শো মাস্ট গো অন।’

নিজের দীর্ঘ পথচলার সারসংক্ষেপ দিতে গিয়ে তিনি যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমরা খারাপ সময়ও পার করেছি, আবার এখন সাফল্যের স্বাদও পাচ্ছি। জাতীয় দলে কখন কী ঘটে বলা যায় না, তাই সবসময় লড়াই চালিয়ে যেতে হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে ওটামেন্ডি আবারও লিখলেন সেই একই কথা— ‘দ্য শো মাস্ট গো অন, ডোয়ার্ফ।’ মেসি আর ওটামেন্ডি, দুই অভিজ্ঞ সেনানায়ক, যেন একসাথে বললেন বিদায়ের কথা।

২০০৯ সালের মে মাসে দিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে অভিষেক ঘটে ওটামেন্ডির। তারপর থেকে আলবিসেলেস্তের হয়ে খেলেছেন ১২৬ ম্যাচ, যা তাকে এনে দিয়েছে আর্জেন্টিনার ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। তার সামনে আছেন কেবল মেসি, মাশ্চেরানো, ডি মারিয়া আর জানেত্তি।

এই সময়ে ওটামেন্ডি জয় করেছেন চারটি বড় শিরোপা—দুটি কোপা আমেরিকা, একটি ফাইনালিসিমা এবং সর্বোপরি ২০২২ সালের বিশ্বকাপ। স্কালোনির যুগে তিনিও ছিলেন দলের ভরসা, “এল জেনারেল” হিসেবে যিনি আর্জেন্টিনার রক্ষণভাগে নেতৃত্ব দিয়েছেন নির্ভীকভাবে।

গত বছর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর এএফএ তাকে ১৪০তম ম্যাচ খেলার স্বীকৃতি দিয়ে বিশেষ জার্সি উপহার দিয়েছিল। যদিও পরিসংখ্যান নিয়ে কিছু বিতর্ক আছে—অলিম্পিকে খেলা ম্যাচগুলো যোগ করায় সংখ্যায় পার্থক্য দেখা দিয়েছে। তবে তা যাই হোক, জাতীয় দলের জার্সিতে ওটামেন্ডির উত্তরাধিকার অমলিনই থেকে যাবে।

মেসির মতোই, ওটামেন্ডির বিদায়ও আর্জেন্টাইন ফুটবলে প্রজন্ম বদলের ইঙ্গিত দিল। তবে মাঠে তাদের রেখে যাওয়া স্মৃতি, আবেগ আর সাফল্য চিরকাল বয়ে বেড়াবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X