স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বার্সায় ফিরলেন থিয়াগো

হ্যান্সি ফ্লিক ও থিয়াগো। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক ও থিয়াগো। ছবি : সংগৃহীত

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের কোচিং স্টাফে আবারও যোগ দিচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। ক্লাবের সঙ্গে চূড়ান্ত সমঝোতার পরই স্প্যানিশ বংশোদ্ভূত এই ব্রাজিলিয়ান আবার কাতালান ক্লাবে কাজ শুরু করতে যাচ্ছেন।

এটি ফ্লিকের সঙ্গে থিয়াগোর দ্বিতীয় অধ্যায়। গত মৌসুমেও বার্সার সঙ্গে কাজ করেছিলেন তিনি। মূলত ফ্লিক বার্সায় যোগ দেওয়ার পর এমন একজনকে চেয়েছিলেন, যিনি ক্লাব ও ভাষা দুটিতেই অভ্যস্ত এবং খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতা থেকে কোচকে সহযোগিতা করতে পারবেন। সেখানেই ভরসা পেয়েছিলেন থিয়াগোর ওপর। সেই সময়ে তার কাজেও সন্তুষ্ট ছিলেন ফ্লিক।

তবে ব্যক্তিগত কারণে তখন বেশি দিন থাকতে পারেননি থিয়াগো। কর-সংক্রান্ত জটিলতার কারণে তাকে ইংল্যান্ডে বছরের শেষ পর্যন্ত বসবাস করতে হয়েছিল। সেই কারণে বার্সার কোচিং স্টাফ ছাড়তে হলেও ক্লাব ও কোচ উভয় পক্ষই ভবিষ্যতে ফেরার দরজা খোলা রেখেছিলেন।

এবার সব বাধা কেটে যাওয়ায় তিনি আবারও ফিরছেন। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সের-এ প্রকাশিত তথ্যটি বার্সা কর্তৃপক্ষও নিশ্চিত করেছে। নতুন ভূমিকায় থিয়াগো সরাসরি ফ্লিককে রিপোর্ট করবেন এবং খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফের যোগাযোগের সেতুবন্ধন হিসেবেও কাজ করবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বার্সেলোনার যুব একাডেমি ‘লা মাসিয়া’ থেকে উঠে আসা থিয়াগো ক্লাবের সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে ভীষণ পরিচিত। ফলে তার এই প্রত্যাবর্তনকে বার্সা কোচিং সেটআপের জন্য বাড়তি শক্তি হিসেবেই দেখছে কাতালান শিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X