স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ দল

দেশে ফিরেছে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
দেশে ফিরেছে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিল না জামাল ভূঁইয়ারা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরেছেন তারা। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ এ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রাখেন জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

বুধবার থেকে সচল হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান বাংলাদেশ দল। এরপর বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। বিশেষ ফ্লাইটে ফুটবলারদের পাশাপাশি ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফুটবলারদের দেশে আনার জন্য নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি আজ বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ-সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু, যা গড়ায় সরকার পতনের দিকে। এই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। ফলে ফেরার টিকিট থাকলেও হোটেলবন্দি হয়ে পড়েন জামালরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১০

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১২

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৩

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৪

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৫

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৬

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৮

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৯

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X