কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেই সচিবালয় থেকে আওয়ামী দোসরদের অপসারণ করুন : ফারুক

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকারে জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকারে জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় ফারুক এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে, বিভিন্ন অধিদপ্তরে, জেলা ও উপজেলায় ঘাপটি মেরে বসে আছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে জনগণকে সন্দেহমুক্ত করতে হলে এসব লোকদের তালিকা প্রকাশ করে নির্বাচনের আগেই অপসারণ করতে হবে। আশা করি, ’৯১ সালের মতো একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন আপনি উপহার দেবেন।

দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে তিনি প্রশ্ন তুলে বলেন, সরকারের দ্বারাই কি নির্বাচন বানচাল হতে যাচ্ছে? আমরা সরাসরি কিছু বলছি না, কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে। কারণ, পতিত আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে ও বিভিন্ন অধিদপ্তরে বসে আছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফারুক বলেন, বিএনপিতে কখনো হতাশা ছিল না, এখনো নেই, সামনেও হবে না। হতাশা তাদের হয়, যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয়, যাদের সংগঠন বড় নয়, যারা জনগণের জন্য কিছু করতে পারে না কিংবা কখনো ক্ষমতায় যেতে পারেনি।

তিনি আরও বলেন, জয়-পরাজয় থাকবেই। তবে যদি কেউ গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু করে, সেটা অন্য প্রসঙ্গ। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন নয়, তাই এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে আমরা কোনো নির্বাচনে অংশ নিতে পারিনি, ভোট দিতে পারিনি। সেই ভোটের অধিকার ফিরে পেতেই আমরা ড. ইউনূসকে সমর্থন করেছি। যাতে আমি আমার ভোট নিজেই দিতে পারি- রাতে নয়, দিনে। সেই ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

সংগঠনের সহসভাপতি বাদল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় সদস্য রহিমা শিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

১০

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

১১

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

১২

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

১৪

বর্ষা শুরুর আগেই যমুনায় তীব্র ভাঙন

১৫

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

১৬

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

১৭

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

১৮

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

১৯

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X