স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের পথে মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লম্বা সময়ের জন্য মায়ামিতেই থাকতে যাচ্ছেন মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা ও ইন্টার মায়ামির মধ্যে নতুন বহু-বছরের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইএসপিএন। ইএসপিএনের সূত্র জানাচ্ছে, সামান্য কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই আর্জেন্টাইন মহাতারকা ক্লাবটির সঙ্গে আবারও কলম ধরবেন। এরপরই নথিটি যাবে মেজর লিগ সকারের (এমএলএস) চূড়ান্ত অনুমোদনের জন্য।

মেসি ও ইন্টার মায়ামি শুরু থেকেই একে অপরের সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করে আসছিল। ইউরোপ ও অন্য লিগে যাওয়ার গুঞ্জন থাকলেও মায়ামি এবং ক্লাব অধিনায়ক উভয়েই নিশ্চিত করেছিলেন—তাদের মূল লক্ষ্য দক্ষিণ ফ্লোরিডাতেই যাত্রা অব্যাহত রাখা।

২০২৩ সালের ১৫ জুলাই ইন্টার মায়ামির জার্সি গায়ে তোলার পর থেকেই বদলে গেছে ক্লাবের চেহারা। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই দলকে এনে দেন লিগস কাপের শিরোপা। এরপর ২০২৪ মৌসুমে মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জিতিয়ে দেন এবং লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়ে দেন।

২০২৫ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মেসির গোল সংখ্যা ২৮, সঙ্গে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। তিনি এখনো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বড় ভরসার নাম।

ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস আগেই বলেছিলেন, ‘আমরা যেকোনো কিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X