গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের হুকে ৫ মিনিট আটকে ছিলেন নারী, অতঃপর...

ট্রেনের হুকের সাথে আটকে থাকা নারী ও ট্রেন চালক। ছবি : সংগৃহীত
ট্রেনের হুকের সাথে আটকে থাকা নারী ও ট্রেন চালক। ছবি : সংগৃহীত

ট্রেনের চালকের দক্ষতায় গাইবান্ধায় চলন্ত ট্রেনের হুকের সাথে আটকে প্রায় ৫ মিনিট যাওয়ার পর ট্রেন থামিয়ে এক নারীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকেলের পর ওই নারীর ট্রেনে ঝুলে যাওয়ার ১৫ সেকেন্ডের ঝুলে যাওয়া ও উদ্ধারের ভিডিও ভাইরাল হয়।

লালমনি এক্সপ্রেস ট্রেনটির সহকারী চালক শরিফুল ইসলাম জানান, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা স্টেশন ছাড়ার পর ওই নারী ট্রেনের সামনে লাফিয়ে পড়েন এবং সজোরে তিনি (চালক) ধাক্কার শব্দ শুনতে পান। এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট চলার পরও তিনি সামনে তাকিয়ে দেখেন ইঞ্জিনের হুকের সাথে ওই নারী আটকে আছেন।

তাৎক্ষণিক ট্রেন চালক লিটন মিয়া ও সহকারী চালক শরিফুল ইসলাম ট্রেনটি থামানোর সিদ্ধান্ত নেন এবং ফাঁকা জায়গায় ট্রেনটি থামিয়ে ওই নারীকে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে নিরাপদে ট্রেনটি ছাড়েন।

শরিফুল ইসলাম জানান, সাধারণত ট্রেনে কেউ কাটা পড়লে ট্রেন হালকা ঝাঁকুনি দেয় এবং শব্দসহ অন্য রকম গন্ধ পাওয়া যায়। মেয়েটি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ার পর কোনোটিই না হওয়ায় তাদের সন্দেহ হলে তিনি সামনে তাকিয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তখন কোনো কিছু চিন্তা না করে দুজন সিদ্ধান্ত নিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং মেয়েটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে পরিবার ওই নারীকে বাসায় নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X